চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে শীর্ষে ফিরল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

কুইন্টন ডি কক ও রসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়েছিল সাউথ আফ্রিকা। পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে প্রোটিয়া বোলাদের সামনে রীতিমত বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ড। মার্কো জানসেন ও কেশব মহারাজের দুর্দান্ত বোলিংয়ে কিউইদের ১৯০ রানে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরল টেম্বা বাভুমার দল।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েন স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটে পাঠান নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে নেমে ৩৫.৩ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

আসরে এ নিয়ে সাত ম্যাচের ছয়টিতেই জয় পেল সাউথ আফ্রিকা। ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরেছে তারা। কিউইদের হারিয়ে প্রোটিয়াদের সেমিফাইনালও প্রায় নিশ্চিত। অন্যদিকে সাত ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে চারে নামলো নিউজিল্যান্ড।

পুনেতে রান তাড়ায় নেমে প্রোটিয়া বোলারদের সামনে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড ব্যাটাররা। নিয়মিত বিরতিতে কিউই ব্যাটারদের ফিরিয়েছেন মার্কো জানসেন ও কেশব মহারাজরা। কিউই ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন গ্লেন ফিলিপস। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। ৪৬ বলে ফিফটি পূর্ণ করেন এই অলরাউন্ডার। ৪৯ বলে ৬০ রান করে জেরাল্ড কোয়েটজির শিকার হন তিনি।

ফিলিপস ছাড়া আর মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। তাদের একজন উইল ইয়াং। ৩৭ বলে ৩৩ রান করেন এই ওপেনার। এছাড়া ড্যারিল মিচেল ৩০ বলে ২৪ রান করে ফেরেন। বাকী ব্যাটারদের সবাই ফিরেছেন দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই।

প্রোটিয়াদের হয়ে চারটি উইকেট নেন কেশব মহারাজ। মার্কো জানসেন নেন তিনটি উইকেট। এছাড়া জেরাল্ড কোয়েটজি দুটি ও কাগিসো রাবাদা নেন একটি উইকেট।

Reneta

এর আগে ব্যাটে নেমে চলতি বিশ্বকাপে চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন কুইন্টন ডি কক। এ বিশ্বকাপে আর একটি সেঞ্চুরির দেখা পেলেই ভারত অধিনায়ক রোহিত শর্মার এক আসরে সর্বোচ্চ শতকের রেকর্ডে ভাগ বসাবেন ৩০ বর্ষী ডি কক।

বুধবার ম্যাচের ৩৬তম ওভারের শেষ বলে জিমি নিশামকে লেগসাইডে উড়িয়ে মারা ছক্কায় ৯৪ থেকে ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান ডি কক। সেঞ্চুরি পেতে বাঁহাতি তারকা খেলেন ১০৩ বল। ইনিংসে ছিল ১০ চার এবং ৩ ছক্কার মার।

দলীয় ৩৮ রানে টেম্বা বাভুমার উইকেট হারানোর পর ফন ডার ডুসেনকে নিয়ে ২০০ রানের জুটি গড়েন ডি কক।

৪০তম ওভারের শেষ বলে ডি কক ফিরে যান সাউদির শিকার হয়ে। ১০টি চার ও তিনটি ছক্কায় ১১৬ বলে ১১৪ রানের ইনিংস খেলেন প্রোটিয়া ওপেনার।

৪২তম ওভারের চতুর্থ বলে নিশামের ডেলিভারি শর্ট ফাইন লেগ অঞ্চল দিয়ে চার বানিয়ে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ডুসেন। আটটি চার ও দুটি ছক্কায় ১০০ বলে শতক স্পর্শ করেন ডুসেন।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন নিশাম। শেষ আঠারো বলে নেন ৩৩ রান। ৪৭.১ ওভারে দলীয় ৩১৬ রানে ফিরে যান টিম সাউদির বলে বোল্ড হয়ে। নয়টি চার ও পাঁচটি ছক্কায় ১১৮ বলে ১৩৩ রান করেন প্রোটিয়া ব্যাটার।

ইনিংসের একবল বাকী থাকতে চতুর্থ ব্যাটারকে হারায় সাউথ আফ্রিকা। ডেভিড মিলারকে ফেরান জিমি নিশাম। দুটি চার ও চারটি ছক্কায় ৩০ বলে ৫৩ রান করেন মিলার। এরপর ৩৫৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

কিউইদের হয়ে টিম সাউদি নেন দুটি উইকেট। এছাড়া জিমি নিশাম ও ট্রেন্ট বোল্ট নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজানসেনডি ককডুসেননিউজিল্যান্ডনিশামবাভুমাবোল্টমহারাজলাথামলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT