চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের টি-টুয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। আসছে জুনের এক তারিখ থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের ছোট সংস্করণটির মহারণ। আসরের দূত হিসেবে কাজ করবেন অলিম্পিকে বিভিন্ন ইভেন্টে রেকর্ডধারী সাবেক স্প্রিন্টার উসাইন বোল্ট।

অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করতে বেশকিছু কাজ করতে হবে বোল্টকে। আসরের প্রচারণার কাজে থাকবেন, অফিসিয়াল থিম সংয়ের সাথে মিউজিক ভিডিওতে অংশ নেবেন। বিশ্বকাপ চলাকালে ওয়েস্ট ইন্ডিজের দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচারণা চালাবেন জ্যামাইকান কিংবদন্তি।

ক্রিকেট পাগল বোল্টের উপর এমন দায়িত্ব পড়ায় বেশ উচ্ছ্বসিত তিনি। বলেছেন, ‘আইসিসি আয়োজিত ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হতে পেরে আমি খুব আনন্দিত। ক্যারিবিয়ানরা, ক্রিকেট যাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এ খেলাটি আমার কাছে বিশেষ স্থান দখল করে আছে। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে আমি থাকব এবং বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসারে অবদান রাখতে চাই।’

‘বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করব। যুক্তরাষ্ট্রে খেলা ক্রিকেটের জন্য বড় ব্যাপার। এটি বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজার এবং টি-টুয়েন্টি বিশ্বকাপ দিয়ে আমরা যে বিষয়টি আনব তা হল, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির একটি বিশাল সুযোগ।’

জ্যামাইকাতে জন্ম নেয়া বোল্ট অলিম্পিকে আটটি স্বর্ণপদকের মালিক। অলিম্পিকে ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার, ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার এবং ৩৬.৮৪ সেকেন্ডে ৪*১০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ডের মালিক তিনি। অবসরে যাওয়া কিংবদন্তি ২০০৮ সালে নিউইয়র্কে প্রথম বিশ্বরেকর্ড গড়েছিলেন ১০০ মিটার স্প্রিন্টে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিকইউএসএওয়েস্ট ইন্ডিজজ্যামাইকাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বোল্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT