ক্রিকেট

আফগানদের শক্তিশালী মানছেন মিলার

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ সংবাদ সম্মেলনে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ সংবাদ সম্মেলনে বসে আছেন, পেছনে বিভিন্ন স্পন্সর লোগো সহ ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের সেমিফাইনাল ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে সাউথ আফ্রিকার। এমনকি প্রতিপক্ষ কে হবে তাও জানা হয়ে গেছে। অন্যদিকে কাগজে-কলমে এখনও সেমির পথে টিকে আছে আফগানরা। যদিও সমীকরণ বেশ কঠিন। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। লড়াইয়ে নামার আগে প্রোটিয়ারা অবশ্য শক্তিশালী হিসেবেই দেখছেন আফগানদের।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রোটিয়া ও আফগানদের লড়াই। ম্যাচের আগেরদিন প্রোটিয়াদের হয়ে সংবাদ সম্মেলনে এসেছেন ডেভিড মিলার। সেখানে আফগানদের শক্তিশালী দল হিসেবে মন্তব্য করেছেন প্রোটিয়া ব্যাটার।

‘তারা এমন একটি দল যারা আত্মবিশ্বাস নিয়ে বেড়ে উঠছে। তারা দেখিয়েছে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আমি বলতে চাচ্ছি, এই বিশ্বকাপে তারা সত্যিই ভাল করেছে, কিছু বড় দলকেও হারিয়েছে। তারা একটি শক্তিশালী দল, এবং তাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। এটা দেখতে ভাল, এটাই বিশ্বকাপের আনন্দ।’

আট ম্যাচে ছয় জয়ে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে সমান ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আফগানরা। প্রোটিয়াদের বিপক্ষে বড় জয় পেলে সেমিতে যাওয়ার সুযোগ থাকবে তাদের।

 

 

বিষয়:আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ মিলার সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…