চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ইনিংসে তিন সেঞ্চুরিতে প্রোটিয়াদের রেকর্ড মহাকাব্যে ৪২৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দিল্লিতে মহাকাব্য রচনা করেছে সাউথ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাণ্ডব চালিয়েছে তারা। গড়েছে একাধিক রেকর্ড। ৪২৮ রানের পাহাড়সম সংগ্রহে বিশ্বকাপের দুই নতুন রেকর্ডের মালিক এখন সাউথ আফ্রিকা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটে পাঠান শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। লঙ্কান অধিনায়কের এমন সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে ব্যাট হাতে রীতিমতো রানের উৎসব করেছে সাউথ আফ্রিকা। তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪২৮ রানের সংগ্রহ দাঁড় করিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড এখন প্রোটিয়াদের। এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান করেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় নবম এটি।

বড় সংগ্রহের দিনে বিশ্বকাপের রেকর্ডবুকে নাম লিখিয়েছেন এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। ৪৯ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আইরিশ ব্যাটার।

মার্করাম ছাড়াও এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন আরও দুই প্রোটিয়া ব্যাটার। ওপেনার কুইন্টন ডি কক করেছেন ৮৪ বলে ১০০। আর রসি ফন ডার ডুসেন ১১০ বলে খেলেছেন ১০৮ রানের ইনিংস। ঝড়ো ক্যামিওতে হেইনরিখ ক্লাসেন করেছেন ২০ বলে ৩২ রান। এছাড়া ডেভিড মিলার ২১ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

বল হাতে লঙ্কানরা এদিন ছিল অসহায়। দলের সবচেয়ে সফল বোলার দিলশান মাদুশাঙ্কা দুই উইকেট পেলেও ৮৬ রান খরচ করেছেন। কাসুন রাজিথা ১ উইকেট পেয়েছেন ৯০ রান খরচায়। মাথিশা পাথিরানা খরচ করেছে ৯৫ রান ও দুনিথ ওয়েল্লালাগে দিয়েছেন ৮১ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ডি ককডুসেনমার্করামশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT