ক্রিকেট

সামনের প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন কামিন্স

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুতি নিচ্ছেন, পরবর্তী ম্যাচের জন্য আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৬ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেছে ১৩৪ রানে। দুই ম্যাচে শোচনীয়ভাবে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া অজিরা। এমনকি সামনের প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন অধিনায়ক প্যাট কামিন্স।

সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে রোববার সংবাদ সম্মলনে কামিন্স বলেছেন, ‘এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য ফাইনাল এবং আমরা পরিস্থিতি বদলে দিতে চাই।’

অজি অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব একটা ভালো জায়গায় নেই। আমার মনে হয়, শেষ ম্যাচের পর আমরা সবাই কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। তবে গত কয়েকদিন আমরা সবাই খুব ভালো অবস্থায় আছি। সবাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। সবাই চেষ্টা করতে চায় এবং নিজেদের ভুলগুলো সংশোধন করতে চায়। সব মিলিয়ে দলের মানসিকতা খুবই দারুণ। পরিস্থিতি বদলে দিতে সবাই এখন মরিয়া।’

‘প্রথমত আমরা জিততে চাই। আমাদের শুরুটা মোটেই ভালো হয়নি, তবে আশা করি পরিস্থিতি বদলে দিতে পারব। আমি মনে করি, আমরা শেষ দিকে (আগের ম্যাচে) খুব ভালো বল করেছি। তবে তারা পুরো ইনিংসে ভালো বল করেছে। শেষ ম্যাচে কাটার খুব ভালো কাজ করেছে। আর এখানকার মাঠ কিছুটা বড় হওয়ায় কাটারে ভালো সহায়তা পাওয়া যায়।’

দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। বিষয়টি মনে করিয়ে দিয়ে কামিন্স বলেছেন, ‘আমরা এখন ২-০ তে পিছিয়ে আছি। আমাদের জেতা শুরু করতে হবে এবং খুব দ্রুতই। এখন প্রতিটি ম্যাচই অনেকটা ফাইনালের মতো। সবগুলো ম্যাচ আমাদের জিততে হবে।’

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কামিন্স শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…