ক্রিকেট

দেশের মানুষের জন্য বিশ্বকাপকে ঐতিহাসিক করতে চাই

আফগান অধিনায়কের ঘোষণা

আফগানিস্তান ক্রিকেট দল বিশ্বকাপের জয়ে উল্লসিত, উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা বিশ্বকাপ জয়ের আনন্দে উল্লসিত, স্টেডিয়ামে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্রিকেট ইতিহাসের আরেকটি স্মরণীয় জয়ের দেখা পাওয়ায় আনন্দে ভাসছে আফগানিস্তান। টানা ৭ ম্যাচে হারের পর অবশেষে ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রতিবেশী দেশ পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ রাঙিয়ে দিয়েছে হাসমতউল্লাহ শহিদীর দল।

পাঁচ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে আফগানরা ছয় নম্বরে উঠে এসেছে। চমক দেখিয়ে যাওয়ার দলের প্রত্যেক খেলোয়াড়ের টুর্নামেন্টে ভালো করার বিশ্বাস ছিল বলেই জানালেন দলটির অধিনায়ক শহিদী। একইসঙ্গে দিলেন, বিশ্বকাপকে ঐতিহাসিক করার ঘোষণা।

‘টুর্নামেন্টের শুরুতে আমি বলেছিলাম, আমরা আমাদের দেশের মানুষের জন্য এই টুর্নামেন্টটিকে ঐতিহাসিক করতে চাই। প্রথমে ইংল্যান্ড ছিল, আজ পাকিস্তান। বাকি ম্যাচগুলোর জন্য অপেক্ষা করছি।’

২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল আফগানিস্তান। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেই প্রতিপক্ষের জয়ের পর আফগান অধিনায়ক নিজ দলের ক্রিকেটের অগ্রগতির কথাও তুলে ধরেন।

‘এই জয়ের স্বাদ চমৎকার। আমরা যেভাবে তাড়া করেছি, তা খুবই পেশাদার ছিল। গত কয়েক বছর ধরে আমরা মানসম্পন্ন ক্রিকেট খেলছি। আমরা যখন এশিয়া কাপ খেলছিলাম, তখন বিশ্বাসটা ছিল।’

এদিকে, ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ডও বাবর আজমের দলের সঙ্গে গড়েছে আফগানিস্তান। এর আগে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় তারা জিতেছিল। এবার পাকিস্তানের বিপক্ষে রান তাড়ায় দলটি করেছে ২৮৬ রান।

বিষয়:আফগানিস্তান ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ পাকিস্তান শহিদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…