চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বচ্যাম্পিয়নদের দেড়শোর পরেই গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ দুম্যাচে আফগানদের বিপক্ষে ৬৯ রানের পরাজয়ের পর প্রোটিয়াদের বিপক্ষে ১৭০ রানে হেরেছিল ইংল্যান্ড। নিজেদের পঞ্চম ম্যাচে লঙ্কান বোলারদের তোপে বিধ্বস্ত হয়েছে জশ বাটলারের দল। শ্রীলঙ্কাকে কেবল ১৫৭ রানের লক্ষ্য দিয়ে থেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

বেঙ্গালুরুতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। অধিনায়কের সিদ্ধান্তের মূল্যায়ন করতে পারেনি ব্যাটাররা, ম্যাথুজ-লাহিরুদের দুর্দান্ত বোলিংয়ে ৩২.২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

আগে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। উদ্বোধনী জুটিতে ৪৫ রান তোলেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। ৬.৩ ওভারে মালানকে ফেরান লঙ্কান দলে মাথিশা পাথিরানার বদলি হিসেবে যুক্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ। মালান ফিরে যান ২৫ বলে ২৮ রানে। দশম ওভারের চতুর্থ বলে রানআউট হয়ে ফেরেন ১০ বলে ৩ রান করা জো রুট।

১৩.২ ওভারে দলীয় ৬৮ রানে বেয়ারস্টোকে ফেরান কাসুন রাজিথা। ৩১ বলে ৩০ রান করেন ইংলিশ ওপেনার। পরে বেন স্টোকস একপ্রান্ত আগলে রাখলেও একে একে ফিরে যান জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী ও ক্রিস ওকস। তাদের মধ্যে দুঅঙ্কের ঘরে পৌঁছান কেবল মঈন। ১৫ বলে ১৫ রান করে ম্যাথুজের দ্বিতীয় শিকার হন।

৩১তম ওভারের প্রথম বলে স্টোকসকে ফেরান লাহিরু কুমারা। ৭৩ বলে ৪৩ রান করে ডিপ মিড উইকেট অঞ্চলে ক্যাচ দেন দুশন হেমন্ত’র হাতে। ওভারটির শেষ বলে ইনিংসের প্রথম ছক্কা দেখে ইংল্যান্ড। লাহিরুর বলকে মাঠের বাইরে পাঠান ডেভিড উইলি।

পরের ওভারে নবম ব্যাটারকে হারায় ইংল্যান্ড। ৩২তম ওভারের ষষ্ঠ বলে ওয়াইড দিয়ে বসেন মাহেশ থিকসানা। রান নিতে গিয়ে একটু আস্তেই দৌড়ান আদিল রশিদ। কুশল মেন্ডিসের থ্রতে ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙ্গে যায়। রান আউট হয়ে ফিরে যান ৭ বলে ২ রান করা রশিদ।

Reneta

৩৩ ওভারের দ্বিতীয় বলে থিকসানার ডেলিভারি এগিয়ে এসে মারতে যান মার্ক উড। ব্যাটে-বলে সংযোগ ঘটাতে না পারায় বল চলে যায় উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে। স্টাম্পিং হয়ে ফিরে যান উড। ৬ বলে ৫ রান করেন তিনি। ১৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন উইলি।

লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন লাহিরু কুমারা। অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কাসুন রাজিথা নেন দুটি করে উইকেট। মাহেশ থিকসানা নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ম্যাথুজশ্রীলঙ্কাস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমার ৯০ মিনিটও খেলতে পারে: আনচেলত্তি

জুন ২৪, ২০২৬

দুই রাউন্ড শেষে শিরোপা দৌড়ে এগিয়ে যারা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৯

জুন ২৪, ২০২৬

আলোকোজ্জ্বল গ্রীষ্মরাতে ডেনমার্ক-নরওয়েজুড়ে সেন্ট হান্স উদযাপন

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খুলনায় নারীর রহস্যজনক মৃত্যু

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT