চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমের উপর ভরসা রাখতে বললেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্ত হাসিমুখে ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টপ-অর্ডার ব্যাটারদের ধারাবাহিকতার অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। বরাবরই ব্যর্থ হচ্ছেন ওপেনাররা। ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য ফিফটি হাঁকিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন লিটন দাস। তবে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিম, আসরে এখনও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি। ফলে তাকে নিয়ে চিন্তা থেকেই যায়। তবে ২২ বর্ষী ওপেনারের উপর ভরসা রাখতে বলছেন টাইগার সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মলনে অধিনায়ক সাকিব আল হাসানের প্রতিনিধি হয়ে আসেন ডেপুটি শান্ত। যেখানে কথা বলেছেন নানা বিষয়ে।

তানজিদ হাসান তামিম বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে ভালো করলেও মূলপর্বের দুটি ম্যাচেই হয়েছেন ব্যর্থ। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫ রান করে রানআউট হয়ে ফেরার পর ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ১ রান। তরুণ ওপেনারের উপর অবশ্য এখনও ভরসা করছে টিম টাইগার্স।

Banglabid

সংবাদ সম্মেলনে তানজিদ তামিমকে নিয়ে শান্ত বলেছেন, ‘আমার কাছে মনে হয় সে কেবল ৫-৬টা ম্যাচ খেলছে। প্রত্যেকটা প্লেয়ারেরই একটু সময় লাগে, কারও একটু বেশি-কারও একটু কম। তার উপরও সবার ওই বিশ্বাসটা রাখা উচিত। তাকে আমরা সবাই যেন সমর্থন করি। এখানে যারা, যে কয়জন প্লেয়ার আসছে, সবাই ভালো করার মত, সবাই সামর্থ্যবান। আশা করি সামনের ম্যাচ থেকে ভালো কিছুই করবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতানজিদতানজিদ তামিমনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT