চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। টাইগারদের একাদশে এসেছে তিন পরিবর্তন।
খানিক পর পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে দুই দলের লড়াই।
আঙুলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সাকিব আল হাসানের পরিবর্তে এসেছেন নাসুম আহমেদ। সুস্থ হয়ে ওঠায় আজ মাঠে নামছেন মোস্তাফিজুর রহমান, বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব। দুই পেসার নিয়ে একাদশ সাজানোয় দলে নেই শরিফুল ইসলাম। তার পরিবর্তে খেলবেন শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।







