চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন না ব্রেসওয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পাওয়া কেন উইলিয়ামসনের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ খেলার আশা আগেই শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ডের জন্য এলো আরেকটি দুঃসংবাদ। অ্যাকিলিসের চোটে পড়ায় বিশ্বকাপে খেলতে পারবেন না মিচেল ব্রেসওয়েল।

টি-টুয়েন্টি ব্লাস্টে ৯ জুন ওরচেস্টারশায়ারের হয়ে ব্যাট করার সময় ব্রেসওয়েলের ডান অ্যাকিলিস ফেটে যায়। অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার যুক্তরাজ্যে তার অস্ত্রোপচার করানো হবে। এরপর শুরু হবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। ছয় থেকে আট মাস মাঠের বাইরে থাকতে হবে।

ব্রেসওয়েলের ইনজুরি প্রসঙ্গে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘মিচেল দারুণ এক টিমম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ব্ল্যাক ক্যাপসের হয়ে ১৫ মাস চমৎকার ফর্মে কাটিয়েছে। আমরা খেলার তিনটি ক্ষেত্রেই (বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং) তার বিশেষ দক্ষতা দেখেছি।’

‘সে ভারতে হতে চলা বিশ্বকাপে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে উঠছিল। মিচেল স্বাভাবিকভাবেই বেশ হতাশ। তবে চোট খেলার অংশ, এই বাস্তবতা মেনে নিচ্ছে। সে এখন পুনর্বাসনের দিকে মনোনিবেশ করছে।’

৩২ বর্ষী ব্রেসওয়েল নিউজিল্যান্ডের হয়ে আটটি টেস্ট, ১৯ ওয়ানডে এবং ১৬ টি-টুয়েন্টি খেলেছেন। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৮ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে নজরে কাড়েন। মিডল-অর্ডারে দ্রুত রান করার দক্ষতা তাকে অপরিহার্য করে তোলে। অফস্পিনেও রাখতে পারেন অবদান।

এবারের মৌসুমে আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে উইল জ্যাকসের বদলি হিসেবে ৫ ম্যাচ খেলে পান ৬ উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডব্রেসওয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬

এনজিওর ‘ফান্ড’ বনাম সামাজিক দায়বদ্ধতা: হামের প্রকোপ ও সুশীল সমাজের নীরবতা

জুন ৮, ২০২৬

পদত্যাগ করছেন ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা শ্রীরাম কৃষ্ণন

জুন ৮, ২০২৬

মাঠে অজ্ঞান, জ্ঞান ফিরে এরিকসেন জানালেন ভালো আছেন

জুন ৮, ২০২৬

চুক্তির আগে ইরানের জব্দ সম্পদে ছাড় নয়: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT