চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে সেমির দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশ: ম্যাককালাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রিকেট থেকে অবসর নিলেও খেলাটির সঙ্গে ভালোভাবেই জড়িয়ে আছেন ব্রেন্ডন ম্যাককালাম। ব্যাট-প্যাড উঠিয়ে রাখার পর ধারাভাষ্যকার ছিলেন। বর্তমানে ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে সফলতার সঙ্গে কাজ করে চলেছেন। দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। আসরে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার দৌড়ে পিছিয়ে নেই বলেই মত কিউইদের সাবেক অধিনায়কের।

বিশ্বকাপটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে বলে আভাস দিয়েছেন ‘বাজ’খ্যাত সাবেক ক্রিকেটার। বলেছেন, ‘সেমিফাইনালিস্ট বাছাই করা খুব কঠিন হবে। এই বিশ্বকাপে যারা শেষ চারে যাবে মনে করেন, সেই সম্পর্কে আপনার যুক্তিসঙ্গত ভবিষ্যদ্বাণী থাকতে পারে। আমি আসলে এ ব্যাপারে নিশ্চিত না।’

‘ভারত এগিয়ে থাকবে। ইংল্যান্ডের জন্য রয়েছে ভালো সুযোগ। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডও বিশ্বকাপের জন্য পথ খুঁজবে। বাংলাদেশ এই উপমহাদেশের কন্ডিশনে পিছিয়ে নেই। উপমহাদেশের দলগুলো স্পষ্টতই এই কন্ডিশনে তাদের সম্ভাবনাকে জোরাল করবে। আমি মনে করি এটা আসলেই সবার জন্য উন্মুক্ত বিশ্বকাপ হতে চলেছে। যারা ভালো শুরু করবে তারাই শেষ পর্যন্ত নিজেদের সেরা সুযোগ পাবে।’

স্বাগতিক ভারতকে বেশ শক্তিশালী দল বলতে কার্পণ্য করেননি ম্যাককালাম। চোট থেকে সেরে ওঠা জাসপ্রীত বুমরাহর দলে ফেরাটা টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।

‘তিনি সেই বিরল খেলোয়াড়দের একজন যারা জিততে জানে। নিজে থেকে খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে মোড় ঘোরাতে পারেন। ভারত অনেক প্রতিভাবান খেলোয়াড় পেয়েছে। আইপিএলে অল্পবয়সী ছেলে-মেয়েরা খেলছে। আশা করি টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভারত টিকে থাকবে।’

ম্যাককালাম বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্পষ্টতই শক্তিশালী দল বলেছেন। বেন স্টোকসের ওয়ানডেতে অবসর থেকে সরে আসাটা দলকে আরও শক্তিশালী করেছে, দাবি তার।

Reneta

‘তিনি সেই খেলোয়াড়দের একজন, যারা বড় মুহূর্তে দাঁড়িয়ে যায় এবং পারফর্ম করে। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপের দিকে তাকাতে পারেন, তিনি ইংল্যান্ডের এই দুটি ফাইনালে জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি একজন বড় খেলোয়াড়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাংলাদেশম্যাককালামলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

মে ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরানের শর্ত, মধ্যস্থতায় পাকিস্তান

মে ১১, ২০২৬

বাবার শোক সঙ্গী করে চ্যাম্পিয়ন হওয়া জয়, কৃতজ্ঞতা ফ্লিকের

মে ১১, ২০২৬
ফাইল ছবি

চীন সফরে ট্রাম্প: ইরান যুদ্ধ থেকে শুল্ক, আলোচনায় একাধিক ইস্যু

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থ জালিয়াতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত দেবাশিস ঘোষ

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT