ক্রিকেট

দল কেরালায়, কোহলি মুম্বাইয়ে

কোহলি মুম্বাইয়ে, ক্রিকেটার কোহলি বিমানবন্দরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার বিরাট কোহলি মুম্বাইয়ে বিমানবন্দরে পৌঁছেছেন, তিনি ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে কেরালার ত্রিভান্দুরামে এখন ভারত দল। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি গৌহাটি থেকে দলের সাথে কেরালায় না গিয়ে মুম্বাইয়ে ফিরেছেন। গণমাধ্যমে খবর, ‘জরুরি ব্যক্তিগত কাজে’ মুম্বাইয়ে গেলেও বিসিসিআই বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্রের বরাতে আয়োজক দেশটির গণমাধ্যম বলছে, ‘বিরাট কোহলি ব্যক্তিগত কাজে মুম্বাইয়ে গেছেন। দলের সাথে শিগগিরই যোগ দেবেন ৩৪ বর্ষী তারকা ব্যাটার। ভারতীয় বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়ার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।’

জরুরি ব্যক্তিগত কাজ কী, সেটি কোনো পক্ষই এখনও জানায়নি। আশা করা হচ্ছে, শিগগিরই কোহলি দলের সাথে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া সিরিজের শেষ ম্যাচে খেলেছেন তিনি। ৫৬ রান করলেও ভারত হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত অবশ্য তার আগেই সিরিজ জিতে এগিয়ে ছিল।

বিষয়:অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ কেরালা নেদারল্যান্ডস বিসিসিআই ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…