ক্রিকেট

বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হল মহাকাশে

মহাকাশ থেকে পৃথিবীর ছবি ও বিশ্বকাপ ট্রফি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশ থেকে পৃথিবীর ছবি ও বিশ্বকাপের ট্রফি দেখা যাচ্ছে, যা মহাকাশে উন্মোচনের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছর সেপ্টম্বরে ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হয়েছে মহাকাশে। প্রথমবারের মতো পৃথিবীর বাইরে গিয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছে আয়োজক দেশ ভারত। এরপর সেখান থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অবতরণ করানো হয়েছে ট্রফিটির।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সোমবার জানায়, পৃথিবী থেকে এক লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ারে উন্মোচিত হয়েছি ট্রফি। এমনকি মঙ্গলবার জানানো হতে পারে বিশ্বকাপের চূড়ান্তসূচি। একইসঙ্গে শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন। আইসিসি জানিয়েছে, এদিন থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি ট্যুরও।

ট্রফি ট্যুরটি ২৭ জুন থেকে শুরু করে কুয়েত, বাহরাইন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আয়োজক দেশ ভারত সহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে।

একনজরে ট্রফি ট্যুরের সম্পূর্ণ সময়সূচী:

২৭ জুন – ১৪ জুলাই: ভারত

১৫ – ১৬ জুলাই: নিউজিল্যান্ড

১৭ – ১৮ জুলাই: অস্ট্রেলিয়া

১৯ – ২১ জুলাই: পাপুয়া নিউ গিনি

২২ – ২৪ জুলাই: ভারত

২৫ – ২৭ জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্র

২৮ – ৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ

৩১ জুলাই – ৪ আগস্ট: পাকিস্তান

৫-৬ আগস্ট: শ্রীলঙ্কা

৭-৯ আগস্ট: বাংলাদেশ

১০-১১ আগস্ট: কুয়েত

১২-১৩ আগস্ট: বাহরাইন

১৪-১৫ আগস্ট: ভারত

১৬-১৮ আগস্ট: ইতালি

১৯-২০ আগস্ট: ফ্রান্স

২১-২৪ আগস্ট: ইংল্যান্ড

২৫-২৬ আগস্ট: মালয়েশিয়া

২৭-২৮ আগস্ট: উগান্ডা

২৯-৩০ আগস্ট: নাইজেরিয়া

৩১ আগস্ট – ৩ সেপ্টেম্বর: সাউথ আফ্রিকা

৪ সেপ্টেম্বর থেকে: ভারত

বিষয়:আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ ট্রফি বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…