চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ে এ কি বললেন রোহিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

‘রেকর্ডগুলো নিয়ে খুব বেশি ভাবতে চাই না। কারণ আমি জানি, সামনে অনেক দূর যেতে হবে। আমার মনোযোগ হারাতে চাই না। দলের কী প্রয়োজন সেটা জানি। আমার খেলার ধরণ কিছুটা ছিল পূর্ব পরিকল্পিত। সবসময় সামনে এগিয়ে বড় শট খেলা নয়। কখনো কখনো আপনার সেই প্রবৃত্তি আসতে পারে।’

আফগানিস্তানের বিপক্ষে ৮৪ বলে ১৩১ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়ার পর বিষয়টি নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান রোহিত শর্মা।

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ছক্কার মালিক এখন রোহিত। দিল্লিতে বুধবার আফগানদের সঙ্গে বিধ্বংসী ইনিংসটি খেলার সময় ১৬টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৫টি ছক্কা। ৪৭৩ ইনিংসে রোহিতের ছক্কা এখন ৫৫৬টি। ব্যাটিং দানব খ্যাত ক্যারিবীয় সাবেক ওপেনার ক্রিস গেইল ৫৭১ ইনিংসে ৫৫৩ ছক্কা হাঁকিয়ে ব্যাট তুলে রেখেছেন। এবার তাকে ছাড়িয়ে গেলেন হিটম্যান।

দিল্লির উইকেট ব্যাটিং সহায়ক ছিল জানিয়ে ভারতের অধিনায়ক বলেন, ‘স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছি, জানতাম উইকেট সহজ হয়ে যাবে। বিশ্বকাপে শতক হাঁকানো বিশেষ কিছু। আমি ভীষণ আনন্দিত।’

ওয়ানডে বিশ্বকাপে কিংবদন্তি শচীন টেন্ডুল্কারের সেঞ্চুরির রেকর্ডটা ভেঙে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আগে বিশ্বকাপে ৬টি সেঞ্চুরি করে শচীনের সাথে যৌথভাবে অবস্থান করছিলেন হিটম্যান খ্যাত এ ব্যাটার। সেটি ছাড়িয়ে বিশ্বমঞ্চে তার শতক এখন ৭টি।

নিজের ব্যাটিং প্রসঙ্গে ৩৬ বর্ষী খেলোয়াড় বলেন, ‘আমি জানি দলকে ভালো শুরু এনে দেয়া এবং যথাসম্ভব ভালো অবস্থানে রাখা আমার দায়িত্ব। এটা এমন এক ব্যাপার যা করতে আমি ভালোবাসি। প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে নিজের চেষ্টাটা অব্যাহত রাখি।’

Reneta

টসে জিতে আগে ব্যাটে নেমে ৮ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে নেমে ৯০ বল ও ৮ উইকেট হাতে জয় নিশ্চিত করে ভারত।

বড় জয় পাওয়া নিয়ে রোহিতের ভাষ্য, ‘আমাদের জন্য একটি ভালো জয়। শুরুতে ছন্দ পাওয়াটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন বৈশিষ্ট্যের খেলোয়াড় দলে পাওয়া গেছে, যা দলের জন্য ভালো।’

‘আমরা এমন সব ব্যাটার পেয়েছি, যারা স্বাধীন ও নির্ভয়ে খেলে। আপনার যখন অলরাউন্ড খেলোয়াড় থাকে, তখন নিজেদের দলের জন্য তা যত্ন হিসেবে কাজ করে। বিশ্বকাপে আপনাকে খেলার বিভিন্ন ধরণ দিয়ে প্রতিক্রিয়া দেখাতে হবে। ভারত-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে আমরা এমনভাবে খেলেছি। পিচ, কন্ডিশন ও টিম কম্বিনেশন অনুযায়ী আমরা প্রতিটি খেলায় নিজেদের আচরণ দেখাবো।’

ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম হাজার রানের রেকর্ডটিতে ডেভিড ওয়ার্নারের পাশে অবস্থান করছেন রোহিত। ভারতের বিপক্ষে চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে ১৯ ইনিংসে হাজারের মাইলফলক স্পর্শ করেছিলেন বাঁহাতি অজি তারকা। আফগানদের বিপক্ষে রোহিতও পূর্ণ করেন হাজার রান। তিনি ওয়ার্নারের সমান ১৯ ইনিংস খেলেছেন।

ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপজয়ী অধিনায়কের দ্রুততম শতরান করার রেকর্ডটি ছিল কপিল দেবের। ১৯৮৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ বলে শতরান করেছিলেন। এবার রোহিত শর্মা ৬৩ বলে নিজের শতরান পূরণ করে সেই রেকর্ডও ভেঙেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডভারতরেকর্ডরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT