চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে পিচে থাকতে হবে পর্যাপ্ত ঘাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২১ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আসন্ন ওয়ানডে বিশ্বকাপে টসের ভূমিকা কমাতে পিচ কিউরেটরদের জন্য একটি নীতিমালা তৈরি করেছে। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হতে যাওয়া আসরে টস ও শিশির হয়ে উঠতে পারে বড় নিয়ামক। সেজন্য পিচে পর্যাপ্ত ঘাস রেখে পেস সহায়ক উইকেট বানাতে জোর দেয়া হবে।

নীতিমালায় বাউন্ডারি লাইনের সীমানা নির্ধারণের বিষয়টিরও উল্লেখ রয়েছে। ব্যাটিং ও বোলিং করা দুই দলের মাঝে ভারসাম্যের জন্য পিচ থেকে বাউন্ডারি লাইনের দূরত্ব ৭০ মিটারের বেশি হওয়া বাধ্যতামূলক।

২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে মাত্রাতিরিক্ত শিশির ব্যাপক প্রভাব রেখেছিল। পরে ব্যাট করা দল তাৎপর্যপূর্ণভাবে পেয়েছিল সহায়তা।

ভারতের কন্ডিশন সবসময়য়ই স্পিন সহায়ক। পেসাররা যেন একাদশে পর্যাপ্ত সুযোগ পায় ও ম্যাচে ভূমিকা রাখতে পারে, সেজন্য আইসিসি পিচ কিউরেটরদের ঘাস রাখতে নির্দেশ দিয়েছে।

সূত্র জানিয়েছে, ‘ভারতের উত্তর, পশ্চিম এবং পূর্বের রাজ্যগুলোতে যেসব ভেন্যু আছে, অক্টোবর-নভেম্বরে সেসব স্থানে শিশিরের প্রকোপ থাকে। চেন্নাই ও বেঙ্গালুরুতে হতে পারে প্রচুর বৃষ্টি। ফলে টসে যেন দুই দলের ভেতর ভারসাম্য রাখে, তা নিয়ে রয়েছে পরিকল্পনা। অতিরিক্ত শিশির স্পিনারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে। অতিরিক্ত ঘাস থাকলে স্পিনারদের উপর দলগুলোর নির্ভরতা কমবে।’

‘আদর্শ উইকেট গড়তে তা সহায়তা করবে। ওয়ানডে মানেই উত্তেজনাপূর্ণ হাই স্কোরিং ম্যাচ হতে হবে, এমন কোনো কথা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বাউন্ডারি লাইনের সীমানা ৬৫-৮৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। এবার ৭০ মিটারের উপরে সেটি রাখতে বলা হয়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে বিশ্বকাপ ২০২৩ঘাসপিচলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT