চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি নাতনীকে প্রথমবার দেখার সুযোগ করে দিচ্ছে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ফরম্যাটে ১৫ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ম্যাচ খেলেননি হাসান আলী। তবুও পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ২৯ বর্ষী ডানহাতি পেসার। ভারতে হতে চলা বিশ্বআসর তার পারিবারিক জীবনে ভিন্ন এক উপলক্ষ এনে দিচ্ছে। প্রথমবারের মতো পাকিস্তানি ক্রিকেটারের কন্যা সন্তানের মুখ দেখবেন তার ভারতীয় নানা লিয়াকত খান।

হাসানের শ্বশুর লিয়াকত ভারতের হরিয়ানার নুহ জেলার বাসিন্দা। যার মেয়ের সঙ্গে ২০১৯ সালে পাকিস্তানের তারকা ক্রিকেটারের বিয়ে হয়। বিয়ের দুবছর পর হাসান-সামিয়ার ঘরে কন্যা সন্তান আসে। তবে সামিয়া মা হওয়ার পর ভারতে যেতে না পারায় লিয়াকত নাতনীকে এখনও আদরের সুযোগ পাননি।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের বিশ্বমঞ্চে লড়াই লিয়াকতকে মেয়ে, জামাই ও দুবছর বয়সী নাতনীর সঙ্গে দেখা করার সুযোগ করে দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমে সেই অনুভূতি নিয়ে খোলামনে বলেছেন লিয়াকত।

‘আমার স্ত্রী ২০২১ সালে পাকিস্তানে গিয়েছিলেন। যখন আমার মেয়ে তার প্রথম সন্তান জন্মের অপেক্ষা করছিল। আহমেদাবাদে আশা করি আমরা আবার দেখা করব। আমি নাতনীকে কোলে নেয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

ভারত-পাকিস্তানের মধ্যে তিক্ত রাজনৈতিক ইতিহাস থাকা সত্ত্বেও হাসানের সঙ্গে মেয়ের বিয়ে দেয়ার বিষয়ে কখনোই চিন্তিত ছিলেন না লিয়াকত। বলেছেন, ‘আমার মেয়ে এমিরেটস এয়ারলাইন্সে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতো। দুবাইতে হাসানের সাথে এক বন্ধুর মাধ্যমে দেখা হয়। আমার মেয়ে আমাকে তার সম্পর্কে বলেছিল। আমি কখনোই তার সিদ্ধান্ত নিয়ে দ্বিমত করিনি।’

‘যদি সিদ্ধান্ত তার উপর চাপিয়ে দেই, তাহলে শিক্ষিত হয়ে লাভ কী? আমার মেয়ে শিক্ষিত ও স্বাধীন। মানুষজনের পিছন দিক থেকে বলা কথা নিয়ে চিন্তা করার মানে কী? আমি তাকে বলেছিলাম, তুমি কাকে বিয়ে করছ, তাতে আমার কিছু যায় আসে না। পাকিস্তানে আমাদের পরিবারের একটা অংশ রয়েছে, যারা দেশভাগের সময় সেখানে গিয়েছিল। হাসান একজন দয়ালু ও সুন্দর হৃদয়ের মানুষ।’

Reneta

লিয়াকত ব্যক্তি জীবনে বিরাট কোহলির ভক্ত। তিনি হাসানকে অনুরোধ করবেন যাতে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সময়ে তার সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের একটি সাক্ষাতের ব্যবস্থা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানভারতলিড স্পোর্টসলিয়াকতহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT