ক্রিকেট

ক্রিকেটে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করছেন ইব্রাহিম

দুই ব্যক্তি বৈঠকে বসে, বাংলাদেশের ও সংযুক্ত আরব আমিরাতের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পতাকা পাশে, দুই ব্যক্তি বৈঠকে বসে, একটি অফিসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ক্রিকেট কূটনীতিতে নতুন অধ্যায় খুলছেন বিসিবি অ্যাডহক কমিটির সদস্য সাঈদ ইব্রাহিম আহমদ। বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে আরব আমিরাতের বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছেন ক্রিকেট বোর্ডের এ সদস্য। বাংলাদেশে অবস্থিত আরব আমিরাত দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামদির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও আমিরাতের মধ্যকার ক্রিকেট সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে দেশটির সরকারের আগ্রহের কথা গুরুত্বের সঙ্গে উঠে আসে। আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, আধুনিক টার্ফ সুবিধা, ইনডোর ট্রেনিং অবকাঠামো এবং বায়োমেকানিক্যাল সেন্টার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নয়নে স্পোর্টস সায়েন্স ও প্রযুক্তিনির্ভর সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। ক্রিকেটের বাইরে বাংলাদেশে সোলার এনার্জি ও এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আরব আমিরাত।

বৈঠক শেষে ইব্রাহিম বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমানের পর্যায়ে নিতে হলে আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএই’র মতো একটি দেশের সঙ্গে অংশীদারিত্ব দেশের ক্রিকেটের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।’

‘তরুণ ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা এবং দেশের ক্রিকেট কাঠামোকে আধুনিকায়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ইউএই শুধু ক্রিকেট নয়, স্পোর্টসের কেন্দ্র গড়ে তুলেছে। তাদের অবকাঠামো অনেক উন্নত। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে অবকাঠামোগত দিকগুলো নিয়ে কাজ করতে।’

এসময় আমিরাত রাষ্ট্রদূত বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যে শুভ কামনা জানিয়েছেন।

বিষয়:আরব আমিরাত বাংলাদেশ ক্রিকেট বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…