ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারতে আরাঘচি

ভারতের আরাঘচিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে ভারত সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলেও জানা গেছে।
ধারণা করা হচ্ছে, এবারের বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ ও উত্তেজনা নিরসনের বিষয়টি সদস্য দেশগুলোর মধ্যে গুরুত্বের সাথে আলোচিত হতে পারে।
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী আন্তর্জাতিক জোট ব্রিকস। এই গোষ্ঠীর মূল সদস্য দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






