অ্যাঞ্জেলো ম্যাথুজের ‘টাইমড-আউট’ ঘিরে বির্তকের সৃষ্টি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে। এবার যুক্ত হল আরও এক কাণ্ড। লঙ্কান ক্রিকেটাররা করে বসেছেন অখেলোয়াড়সুলভ আচরণ। সৌজন্যতার অংশ হিসেবে ম্যাচ শেষে সাকিবদের সঙ্গে হাত মেলাননি তারা।
ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড় ও কোচিং প্যানেলের সদস্যরা একে অপরের সঙ্গে হাত মেলান। যা সৌজন্যতার অংশ। কিন্তু লঙ্কান ক্রিকেটাররা ক্ষোভ পুষিয়ে রেখে বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং প্যানেলের কারোর সঙ্গেই হাত মেলাননি।
তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব টাইগারদের জয় নিশ্চিত প্যাভিলিয়নে ফিরছিলেন তখন তাদের সঙ্গে হাত মেলানোর জন্য কোনো লঙ্কান ক্রিকেটার সেখানে ছিলেন না। কুশল মেন্ডিস ম্যাচ হারের পর সব ক্রিকেটার নিয়ে ড্রেসিং রুমে চলে যান।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাত না মেলানোর বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন টাইগার অধিনায়ক। বলেছেন, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত মেলানো) মেলাইনি তা নয়, ওরা চলে গেছে।’







