চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের কাছে হেরে বাটলার বলছেন, ‘আমরা রোবট নই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ০৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক বছর ধরে যেকোনো সংস্করণে দাপুটে ক্রিকেট খেলছে ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নরা এবারের ওয়ানডে বিশ্বকাপেও ফেভারিট হিসেবেই অংশগ্রহণ করছে। তবে আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে পরাজয়ে অবশ্য হতাশ নন দলটির অধিনায়ক জস বাটলার।

ম্যাচ শেষে ৩৩ বর্ষী বাটলার বলেন, ‘আমরা রোবট নই। কখনো কখনো আপনি যেভাবে চাইবেন, সেভাবে খেলতে পারবেন না। সবাই কঠোর পরিশ্রম করেছে, ভালোভাবে প্রস্তুতিও সেরেছে। তবে এই ম্যাচে আমরা জ্বলে উঠতে পারিনি।

‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যদি সামান্য পিছিয়ে যাবেন এবং প্রতিপক্ষ যখন একটু ভালো খেলবে তখনই ম্যাচ হারতে হবে। কিন্তু দিন শেষে আমরা পয়েন্ট হারিয়েছি, এটাই বাস্তবতা। পরের ম্যাচে আরও ভালো করতে হবে।’

ওয়ানডে বিশ্বকাপের গত আসরে ইংল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে হেরে নিউজিল্যান্ডের শিরোপা হাতছাড়া হয়েছিল। ভারতের মাটিতে চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেই ইংলিশদের মুখোমুখি হয়ে কনওয়ে ও রাচিনের জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয়ে কিউইরা আসর শুরু করেছে।

আহমেদাবাদে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রান তোলে ইংল্যান্ড। জবাবে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৬.২ ওভারে ৯ উইকেট ও ৮২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডবাটলারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬

কেন এত গুরুত্বপূর্ণ এই সূরা?

আগস্ট ৭, ২০২৬

ইনফান্তিনোর ক্ষমা প্রার্থনা, তবুও বিশ্বকাপ ‘বয়কট’ থেকে সরছে না উয়েফা

আগস্ট ৭, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে সহজ সমীকরণ নাকি চমক?

আগস্ট ৭, ২০২৬

‘ব্যাচেলর’-এর চেয়েও সাহসী সিনেমা লিখছি: ফারুকী

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT