চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ পড়েননি তামিম, নিজেই সরে গেছেন: মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নানা আলোচনার শেষে মাহমুদউল্লাহ রিয়াদ জায়গা পেলেও নেই ওপেনার তামিম ইকবাল। টাইগার স্কোয়াডে তামিম না থাকায় সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলছেন, বাদ দেয়া হয়নি, তামিম নিজেই সরে গেছেন বিশ্বকাপ দল থেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফী লিখেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে, তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক, আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। ’

‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইলো না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’

গত জুলাইয়ে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর থেকে ফিরে আসেন। পিঠের চোটে এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নেন বাঁহাতি তারকা।

লন্ডন থেকে চিকিৎসা নিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরেন। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ব্যাট করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে ৪৪ রানের ইনিংস খেলেন। অস্বস্তির কারণে তৃতীয় ও শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সবশেষে তাকে ছাড়াই ভারতে যাচ্ছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ-২০২৩তামিমবাংলাদেশ দলভারতমাশরাফীলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

গণসংগীত শিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

মে ৩১, ২০২৬

অপেক্ষা বাড়ল আর্সেনালের, টানা দ্বিতীয়বার ইউরোপসেরা পিএসজি

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: ডেম্বেলের গোলে শিরোপার সমাধান গড়াল অতিরিক্ত সময়ে

মে ৩১, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: হাভার্টজের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্সেনাল

মে ৩০, ২০২৬

স্কটল্যান্ড মেয়েদের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT