চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবর আজমের ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের মালিক হওয়ার দিনে নিউজিল্যান্ডকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। আর তাতেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটি শেষের পর আইসিসি শুক্রবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান সবার উপরে অবস্থান করছে। সমান রেটিং পয়েন্টে থাকলেও ভগ্নাংশের অস্ট্রেলিয়া দ্বিতীয় এবং ভারত তৃতীয় স্থানে রয়েছে।

১১১ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের চেয়ে চার রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে পঞ্চম স্থানে নিউজিল্যান্ড। ষষ্ঠ অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা, দলটির রেটিং পয়েন্ট ১০১।

Banglabid

ওয়ানডেতে সপ্তম অবস্থানে রয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট বর্তমানে ৯৫। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার অপেক্ষায় থাকা শ্রীলঙ্কা ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে।

ওয়েস্ট ইন্ডিজ ৭২, আফগানিস্তান ৭১ ও আয়ারল্যান্ড ৫১ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে নবম, দশম ও একাদশ স্থানে রয়েছে।

উল্লেখ্য, চতুর্থ ওয়ানডে জিতে কিউইদের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান। করাচীতে হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা ৬ উইকেটে ৩৩৪ রান করে। জবাবে নিউজিল্যান্ড ৪৩.৪ ওভারে ২৩২ রানে অলআউট হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিওয়ানডে র‍্যাঙ্কিংপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজা তৃতীয় চার্লসের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

পরবর্তী

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৯ বস্তা টাকা, চলছে গণনা

পরবর্তী
পাগলা মসজিদের দানবাক্সে টাকা গণনা চলছে, মুসল্লিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৯ বস্তা টাকা, চলছে গণনা

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ছবি, রাজ্যাভিষেকের মহোৎসবের অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে মহোৎসবের অপেক্ষা

সর্বশেষ

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT