চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসির নেতৃত্বে আর্জেন্টিনার মিছিল ভাইরাল: অতপর বদলী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A
আর্জেন্টিনার সমর্থকদের মিছিলের দৃশ্য, উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে ওসি আলাউদ্দিন মিলনের নেতৃত্বে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিল করা হয়েছে। আর সেই মিছিলের ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এ ঘটনার পরপরই বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয় ওসি আলাউদ্দিনকে।

যদিও বরিশাল জেলা পুলিশের দাবী, এটি কোন শাস্তিমূলক বদলি নয়, নিয়মিত বদলি।

জানা গেছে, বুধবার রাত তিনটার দিকে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে আর্জেন্টিনার জয়ের পর বাকেরগঞ্জের সদর রোডে কয়েক শতাধিক আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন একটি আনন্দ মিছিল বের করেন। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Banglabid

ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওসি আলাউদ্দিন মিলন কালো রংয়ের একটি টি-শার্ট পরে আনন্দ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় তিনি হাত জাগিয়ে অন্যদেরকে উৎসাহ করতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ওসি আলাউদ্দিন মিলনকে বাকেরগঞ্জ থানা থেকে বদলি করা হয়। আর বদলির ঘটনায় উপজেলা জুড়ে চলছে নানামুখী আলোচনা। অনেকের ধারণা আর্জেন্টিনার পক্ষে আনন্দ মিছিল করাই তাকে বদলি করা হয়েছে।

তবে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি জানান, এটা পুলিশের নিয়মিত বদলি। বাকেরগঞ্জের তার দুই বছরের বেশি হওয়ায় বদলি করা হয়েছে। অন্য কোন বিষয় নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মশা মারতে ‘কামান দাগানো’ ডেইজি এখন যুব মহিলা লীগের সভাপতি

পরবর্তী

জেনারেল জিয়া বাংলাদেশে পাকিস্তানী সরকার প্রতিষ্ঠা করেছিলেন: হুইপ স্বপন

পরবর্তী
হুইপ স্বপন জনসভায় বক্তৃতা দিচ্ছেন, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জেনারেল জিয়া বাংলাদেশে পাকিস্তানী সরকার প্রতিষ্ঠা করেছিলেন: হুইপ স্বপন

ফ্রেঞ্চ ফুটবল তারকা এমবাপে ও মেসির ছবি, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেসির চেয়ে সেরা এমবাপে, প্রমাণ ফাইনালে’

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT