চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

সাম্প্রদায়িক অপশক্তির উদ্দেশ্যমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা দেশকে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে চায়, উন্নয়ন বিরোধী এবং সাম্প্রদায়িক অপশক্তির প্রতিভূ- তারা দেশের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি দেশবাসীকে আহবান জানাচ্ছি যে- তাদের অপপ্রচারে বিভ্রান্ত হবে না।

ওবায়দুল কাদের আজ সোমবার সকালে সচিবালয়ে তার দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের জনগণের প্রতি এ আহ্বান জানান।

Banglabid

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক অবরোধ, আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস, সারের মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার নানামুখী সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বিশ্বের অনেক দেশ অসহনীয় এবং আকাশচুম্বী মূল্যস্ফীতি মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে। উন্নত বিশ্বের মূল্যস্ফীতির হারের দিকে তাকালে বিশ্ব অর্থনৈতিক সংকটের তীব্রতা টের পাওয়া যায়।

ওবায়দুল কাদের জানান, যেখানে মুদ্রাস্ফীতি জুন মাসে যুক্তরাষ্ট্রে ৯.১%, যুক্তরাজ্যে ৯.৪%, জার্মানি ৮.৯%, রাশিয়া ১৫.৯%, তুরস্ক ৭৮.৬%, নেদারল্যান্ডে ৯.৪%, শ্রীলঙ্কায় ৩৯.৯%, এবং পাকিস্তানে ২১.৩% সেখানে বাংলাদেশে জুন মাসে মুদ্রাস্ফীতি ছিলো ৭.৫৬%।

দেশের ভেতরে অনেকে শুধু মূল্যস্ফীতির কথা বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সতর্কতামূলক উদ্যোগ গ্রহণের ফলে বাংলাদেশের অবস্থাই তুলনামূলক ভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।

Reneta

দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে বলে একটি চিহ্নিত মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে- প্রকৃতপক্ষে বৈশ্বিক করোনা মহামারী পরবর্তী সময়ে বিশ্বব্যাপী অর্থনৈতিক পুনরুদ্ধারের এ সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীর জ্বালানি সাপ্লাই চেইন অস্থিতিশীল হয়ে পড়ে বলে মনে করেন ওবায়দুল কাদের।

পৃথিবীর প্রায় নব্বই শতাংশের বেশী দেশ প্রাথমিক জ্বালানির জন্য আমদানির উপর নির্ভরশীল জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমদানিকারক দেশ হিসেবে এ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশেও।

ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে পশ্চিমা দেশগুলোসহ পৃথিবীর প্রায় সকল দেশেই চলছে জ্বালানি সংকট। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা ব্যাপকভাবে কমিয়েছে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার।
বিশ্বব্যাপী জ্বালানি সংকটেরপ্রেক্ষিতে বিদ্যুৎ উৎপাদনে নেতিবাচক পড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেক উন্নতদেশেও বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে, এর অনিবার্য প্রভাব পড়েছে অর্থনীতি এবং উৎপাদন ব্যবস্থায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং সকল শহীদের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোসাদ্দেক অধিনায়ক, শেষ ম্যাচের দলে মাহমুদউল্লাহ

পরবর্তী

অবসরের পর বোর্ডের ‘হেনস্তার’ অভিযোগ তুললেন লি

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসরের পর বোর্ডের ‘হেনস্তার’ অভিযোগ তুললেন লি

শাওকী-চঞ্চল জুটির নতুন নাটকের দৃশ্য, কারাগার ও চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাকদীর’ এর পর ‘কারাগার’ নিয়ে ফিরছেন শাওকী-চঞ্চল জুটি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT