বিনোদন

যৌন নিপীড়নের সাজা পেলেন ‘স্কুইড গেম’ অভিনেতা

আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে ‘স্কুইড গেম' খ্যাত অভিনেতা ওহ ইয়ং-সুকে।

বয়স্ক ব্যক্তি খেলাধুলা করছেন, হাসছেন, ব্যায়াম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বয়স্ক ব্যক্তি জিমে ব্যায়াম করছেন, হাসছেন এবং সুস্থ থাকার জন্য চেষ্টা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে ‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা ওহ ইয়ং-সুকে। ২০১৭ সালে এক যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ছিলেন এই প্রবীণ অভিনেতা। অবশেষে আদালতের রায়ে তিনি দোষী সাব্যস্ত হলেন।

সমস্ত সাক্ষ্য প্রমাণ ওহ ইয়ং সু-র বিরুদ্ধেই গিয়েছে। অভিনেতা ওহ ইয়ং-সু নির্দোষ, এটা কোনোভাবেই আদালতে প্রমাণ করতে পারেনি তার পক্ষের উকিল।

অভিনেতাকে আট মাসের কারাদণ্ড দেওয়ার খবরটি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সুওন জেলা আদালত। আট মাসের কারাদণ্ডের পাশাপাশি অভিনেতাকে ২ বছরের জন্য কাজ থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও অভিনেতাকে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার একটি ক্লাসে উপস্থিত থাকার বাধ্যতামূলক রায় দিয়েছে আদালত।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’। এই সিরিজে ‘ওহ ইল-নাম’ চরিত্রে দেখা যায় ওহ ইয়ং-সু কে। এই সিরিজের জন্য ২০২২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছিলেন এই ৭৯ বছর বয়সী অভিনেতা।

বিষয়:স্কুইড গেম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…