চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঈদকে ঘিরে হাবিব ভাইয়ের সাথে গান, তাই আনন্দটাও দ্বিগুণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
হাবিব ভাই ও তরুণ গায়িকা একসাথে গান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতর সামনে রেখে প্রকাশিত হচ্ছে একের পর এক নতুন সব গান। সেই ধারাবাহিকতায় সোমবার (৮ এপ্রিল) প্রকাশিত হয়েছে নতুন গান ‘তোকে খুঁজি’। গানটি নিয়ে এলেন সংগীত তারকা হাবিব ওয়াহিদ।

নতুন এই গানের কথা লিখেছেন অমিতা কর্মকার। গাওয়ার পাশাপাশি সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নুজহাত রাহনুমা।

এরআগেও নুজহাত হাবিবের সাথে একটি ডুয়েট করেছিলেন। গানটি পেয়েছেন শ্রোতাপ্রিয়তা। নতুন গানটি নিয়েও এই তরুণ শিল্পী বেশ উচ্ছ্বসিত।

তিনি মনে করছেন, একেতো ঈদকে ঘিরে নতুন গান, তারউপর গানটিতে তার সহশিল্পী হাবিব ওয়াহিদ! উচ্ছ্বাস না লুকিয়ে নুজহাত বলেন, “ছোটবেলা থেকেই আমার অত্যন্ত পছন্দের শিল্পী হাবিব ওয়াহিদ ভাই। উনার গান শুনে আমি বড় হয়েছি। তাই এমন একজন শিল্পীর সুরে, তার সাথে ডুয়েট গানে অংশ নেওয়া আমার কাছে অসাধারণ একটি ব্যাপার।”

গানটি নিয়ে এই শিল্পী বলেন, রোমান্টিক ধাচের গান এটি। হাবিব ভাই এর সাথে আমার কাজের অভিজ্ঞতাও দারুণ, তিনি প্রথম যখন গানটি আমাকে শুনিয়েছিলেন, তখনই গানের সুরটি আমাকে ভীষণ স্পর্শ করে। রেকর্ডিং এর সময় তিনি খুবই সাপোর্টিভ ও হেল্পফুল ছিলেন, গানটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত যত্ন ও পারফেকশনের সাথে আমার ভয়েস টেক নিয়েছেন। কাজটি নিয়ে আমরা আশাবাদী।

গত বছর হাবিবের সাথে প্রথম ডুয়েট করেন নুজহাত। যে গানের মধ্য দিয়ে সংগীতে আনুষ্ঠানিকভাবে পা রাখেন এই তরুণ শিল্পী। এ প্রসঙ্গে নুজহাত বলেন,‘তোমার প্রেমে’’ শিরোনামে গেল বছর গানটি হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে আমার জীবনের প্রথম অরিজিনাল ডুয়েট গান। তার হাত ধরেই আমার সংগীত জগতে পথচলা শুরু। গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়। ঈদকে ঘিরে হাবিব ভাইয়ের সাথে নতুন গান, তাই আনন্দটাও দ্বিগুণ ।

Reneta

‘তোকে খুঁজি’ দেখে নিন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাননুজহাতমিউজিক ভিডিওলিড বিনোদনহাবিব ওয়াহিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT