চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুপুর শর্মার খোঁজে দিল্লীতে মুম্বাই পুলিশের দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ অপরাহ্ণ ১৭, জুন ২০২২
আন্তর্জাতিক
A A

বিজেপি নেত্রী নুপুর শর্মাকে খুঁজতে ভারতের রাজধানী দিল্লীতে অবস্থান করছে মুম্বাই পুলিশের দল। মুম্বাই পুলিশ বলছে, নুপুরের খোঁজ পাওয়া যাচ্ছে না।

আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

নবীকে নিয়ে নুপুরের বিতর্কিত মন্তব্যে তোলপাড় পড়ে গিয়েছে ভারতসহ সারাবিশ্বের বিভিন্ন দেশে। নিন্দা জানিয়েছে আমেরিকা, ইরান, কাতারসহ একাধিক দেশ। বিজেপি নেত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সম্প্রতি নুপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মুম্বাই পুলিশে। নুপুরকে গ্রেপ্তারের দাবি উঠেছে বিভিন্ন মহলে।

মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আনন্দবাজার বলছে, বিজেপি নেত্রীকে গ্রেপ্তারের জন্য পুলিশের হাতে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। নুপুরের খোঁজে গত পাঁচ দিন ধরে রাজধানীতে ঘাঁটি গেড়েছে মুম্বাই পুলিশের দল। আগামী ২৫ জুন নুপুরকে হাজিরা দিতে সমন পাঠিয়েছে মুম্বাই পুলিশ। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তার বয়ান রেকর্ড করা হবে। ২৫ জুন সকাল ১১টায় মুম্বাই পুলিশের কাছে নুপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নুপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বাই পুলিশ।

নুপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশও। ঘৃণাভাষণের অভিযোগে নুপুরের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় এফআইআর দায়ের করেছেন তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল। নুপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়াসহ নানা ধারায় মামলা করা হয়েছে। নুপুরকে দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রয়োজনে আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন মামলাকারী। আগামী ২০ জুন নুপুরকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে করেছে কলকাতা পুলিশ। এফআইআর দায়ের করেছে দিল্লী পুলিশও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দিল্লি পুলিশনূপুর শর্মামুম্বাই পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

রবীন্দ্র জয়ন্তীতে মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম

মে ৭, ২০২৬

বিপিএলে ফিক্সিং : ক্রিকেটারসহ নিষিদ্ধ ৪, আজীবন বহিষ্কার ১

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

মে ৭, ২০২৬

এক মাসেও উদ্ধার হয়নি ‘অপহরণের শিকার’ যুবক, দফায় দফায় মুক্তিপণ দাবি

মে ৭, ২০২৬

অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের গেল বাংলাদেশ

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT