চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকান উৎসবে নুহাশের ‘২ষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
নুহাশের আমেরিকান উৎসবের সময়ের ছবি, মানুষজন একত্রে আনন্দে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’ দেখে প্রশংসা করেছেন দর্শকরা। স্থানীয় ঢংয়ের সিরিজটি যে মানের দিক থেকে আন্তর্জাতিক হয়ে উঠেছে, তা দর্শকরা জানিয়েছেন মন খুলে। আর সে কারণেই আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করতে সময় লাগলো না ’২ষ’ এর।

নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পরপরই জায়গা করে নিলো সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে।

চার পর্বের সিরিজটি মুক্তি পায় ১৯ ডিসেম্বর, আর উৎসবে অংশ নেয়ার খবর এল ২৩ জানুয়ারি সন্ধ্যায়। তথ্যটি নিশ্চিত করেছেন নুহাশ হুমায়ূন নিজেই।

Banglabid

নুহাশ জানান, এসএক্সএসডব্লিউ ফিল্ম ও টিভি উৎসব একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব। সেখানে ’২ষ’ এর প্রিমিয়ার হওয়ায় নির্মাতা খুবই আনন্দিত। সিরিজের কলাকুশলী, অভিনয়শিল্পীসহ পুরো ইউনিটকে নুহাশ হুমায়ূন ধন্যবাদ জানান। তিনি বলেন, ’আমি খুবই আনন্দিত এবং সবার প্রতি কৃতজ্ঞ। তারা ছাড়া সম্পূর্ণ স্থানীয় গল্প ও ঢংয়ে এমন আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছিল না।’

সিরিজটির প্রথম সিজন ’পেট কাটা ষ’– এর প্রিমিয়ার হয়েছিল রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে। দ্বিতীয় সিজনটিও আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেয়ায় উচ্ছ্বসিত সিরিজটির প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

তিনি বলেন, ”দুটি সিজনে ’ষ’ ব্র্যান্ডে পরিণত হয়েছে। দেশের কনটেন্ট কীভাবে আন্তর্জাতিক হয়ে ওঠে তার প্রকৃষ্ট উদাহরণ ’ষ’ সিরিজ। ’২ষ’ এর গল্প ভাবনা এবং নির্মাণ আরও বেশি শ্বাশত। যার কারণে দেশের দর্শকরাও যেমন সিরিজের প্রশংসা করেছে, তেমন বিদেশি জুরি–সমালোচকরাও পেয়েছে অন্যরকম অভিজ্ঞতা।’

Reneta

উৎসবের এপিসোডিক ক্যাটাগরিতে হবে ’২ষ’ এর প্রিমিয়ার। মার্চের ৭ থেকে ১৫ তারিখ হবে উৎসব, এর মধ্যে যে কোনো একদিন প্রিমিয়ার হবে বলে জানান নুহাশ। তিনি আরও জানান, এর আগে এই ক্যাটাগরিতে প্রমিয়ার হয়েছে এইচবিও ’অরিজিনাল ব্যারি’, ’সিলিকন ভ্যালি’, প্রাইম ভিডিওর ’মিস্টার রোবট’।

নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের গল্পে সিরিজের পর্বগুলো হলো ’ওয়াক্ত’, ’ভাগ্য ভালো, ’অন্তরা’ ও ’বেসুরা’। সিরিজে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত,আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান, মোশাররফ করিম, টুনটুনি হামিদ, আদনান আদীব খান, সামিয়া অথৈ, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সুমাইয়া শিমু, মান্, মোঃ ইসলাম উদ্দিন পালাকার, এরফান মৃধা শিবলু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবনুহাশ হুমায়ূনপেট কাটা ষপেটকাটা ষলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT