যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা ‘অযৌক্তিক’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা বৈঠকে অংশগ্রহণ করছেন, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাওয়া ‘অযৌক্তিক’। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে, যাকে তিনি ইসরায়েলের ‘বর্বরতা’ বলে অভিহিত করেছেন, এখন আলোচনা ন্যায্য হতে পারে না।
শনিবার (১৪ জুন) বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এসব কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পরপরই ইরান যুক্তরাষ্ট্রকে এর জন্য দোষারোপ করেছিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখনও এ বিষয়ে আশাবাদী বলেই মনে হচ্ছে। এরইমধ্যে তিনি ইরানকে পারমাণবিক চুক্তি মেনে নেওয়ার আহ্বানও জানিয়েছেন।
এখন পর্যন্ত এপ্রিল এবং মে মাসে ওমানের মধ্যস্থতায় পাঁচ দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র এবং ইরান। যেখানে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষটিই প্রধান হিসেবে বলা হচ্ছে।






