বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর এম শমসের আলী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ধানমন্ডিতে বায়তুল আমান মসজিদে কিছুক্ষণ আগে তাঁর জানাজার নামাজ হয়েছে। এরপর আজিমপুর কবরস্থানে দাফন করা হবে এই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে।








