চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বে পারমাণবিক ‘আর্মাগেডন’ হুমকি: জো বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিশ্বে পারমাণবিক আর্মাগেডনের ভয়াবহতা দেখাচ্ছে বিস্ফোরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্ব পারমাণবিক ‘আর্মাগেডন’ এর ঝুঁকির মধ্যে পড়েছে এবং তিনি ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একমুখী অবতলে ধাবিত হওয়ার ‘অফ-র‌্যাম্প’ খুঁজে বের করার চেষ্টা করছেন। ‘আর্মাগেডন’ হলো নিউ টেস্টামেন্টে উল্লেখিত বিচার দিবসের আগে ভালো ও মন্দের মধ্যে শেষ ধ্বংসাত্মক যুদ্ধ।

নিউইয়র্কে ডেমোক্র্যেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির বক্তব্য উল্লেখ করে বাইডেন বলেন, ১৯৬২ সালে ‘কেনেডি এবং কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে আমরা আর্মাগেডনের সম্ভাবনার মুখোমুখি হইনি।’

বাইডেন বলেন, পুতিন যখন ইউক্রেনে তার আগ্রাসন চালানোর জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দেন তখন তিনি ‘তামাশা করছেন না’।

Banglabid

সংবাদপত্রের মোগল নামে খ্যাত রুপার্ট মারডকের ছেলে জেমস মারডকের ম্যানহাটনের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় সমর্থকদের সামনে দেয়া বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পারমাণবিক হুমকির কারণে তৈরি ঝুঁকি সম্পর্কে বাইডেন তার অস্বাভাবিক এই কঠোর মন্তব্য করেন।

৬০ বছর আগে কিউবায় মোতায়েন সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র থেকে সহজেই মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকির স্থবিরতার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘বিদ্যমান পরিস্থিতি যদি একইভাবে একই দিকে চলতে থাকে তাহলে সেটি কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের পর প্রথমবারের মতো আমাদের সামনে এটি হবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি।’
বাইডেন বলেন, ‘আমরা পুতিনের ‘অফ-র‌্যাম্প’ কী তা বোঝার চেষ্টা করছি।’

পশ্চিমা-সমর্থিত কিয়েভের কঠোর প্রতিরোধের মুখে ইউক্রেনীয় ভূখন্ড দখল করার জন্য তার বিকল্পগুলি শেষ হয়ে গেছে বলে মনে করলে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অবিবেচক গোপন হুমকি দিয়েছেন।

Reneta

বিশেষজ্ঞরা বলছেন, এগুলি সম্ভবত তুলনামূলকভাবে ছোট, কৌশলগত হামলা হবে। তবে বাইডেন সতর্ক করে দিয়েছেন যে সীমিত এলাকায় এই ধরনের হামলা এখনও একটি বিস্তৃত দাবানল সৃষ্টির ঝুঁকি তৈরি করবে।

‘আমাদের এমন একজন লোক আছেন যাকে আমি মোটামুটি ভালোভাবে চিনি’ উল্লেখ করে বাইডেন বলেন, ‘যখন তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জীবাণু বা রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে কথা বলেন, তখন তিনি রসিকতা করেন না, কারণ তার সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে দুর্বল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনভ্লাদিমির পুতিনস্নায়ুযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬

বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT