চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগেই জুনিয়র এনটিআরের ছবির বাজিমাত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

চলতি বছরের শুরুর দিনে প্রকাশ্যে এসেছিল দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআর অভিনীত আসন্ন সিনেমা ‘দেভারা’র নতুন পোস্টার। যা রীতিমত ঝড় তুলে দিয়েছিল সিনেমাপ্রেমীদের মাঝে। আর এবার গুঞ্জন ভাসছে মুক্তির আগেই ১০০ কোটির ব্যবসা করতে যাচ্ছে এই সিনেমাটি!

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, মুক্তির আগেই ডিস্ট্রিবিউটর মার্কেটে সিনেমাটির দারুণ চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। ফলে এরই মধ্যে ভারতের একটি রাজ্যের থিয়েট্রিক্যাল রাইটস কিনতে মোটা অঙ্কের অর্থ দিতে চাচ্ছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান।

জানা গেছে, ‘দেভারা’ সিনেমাটি তেলেগু রাজ্যের (অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা) থিয়েট্রিক্যাল রাইটস ক্রয়ের অনেক প্রস্তাব পেয়েছে। তারা ১০০-১১০ কোটি রুপিতে থিয়েট্রিক্যাল রাইটস কেনার প্রস্তাব দিয়েছেন নির্মাতাদের। যদিও চুক্তি প্রসঙ্গে এখনো চূড়ান্ত হয়নি বলে দাবি এক পরিবেশকের।

এদিকে হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেভারা’ সিনেমাটিকে বক্স অফিস লড়াইয়ে নামতে হতে পারে বলিউডের আরো দুই সিনেমার বিপরীতে। যার একটি অক্ষয়ের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ এবং অপরটি অজয়ের ‘ময়দান’। মুক্তির তারিখ নির্ধারণ না হলেও এই দুই সিনেমার ‘দেভারা’র সঙ্গে মুক্তির সম্ভবনা রয়েছে।

এর আগে বলিউড লাইফ ডটকম সূত্রে জানা গিয়েছিল, বিশাল বাজেট নিয়ে নির্মিত হচ্ছে ‘দেভারা’। সিনেমাটির ভিএফএক্স-এর কাজেই ব্যয় হবে প্রায় ১৫০ কোটি রুপি। অ্যাকশনধর্মী এই সিনেমাটিকে ঘিরে ইতিমধ্যে দারুণ হাইপ তৈরি হয়েছে এনটিআর ভক্তদের মাঝে। জানা গেছে, উপকূলীয় শহরে সেট তৈরী করে শুটিং করা হয়েছে ছবিটির।

কোরাতলা শিভা পরিচালিত ‘দেভারা’ ছবিটিতে প্রথমবারের মত জুটি বাধছেন জাহ্নবী কাপুর। যার মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শ্রীদেবী কন্যার। এছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন বলিউডের সাইফ আলী খান ও প্রকাশ রাজ। আসছে ৫ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।

Reneta

সূত্র: ডেকান ক্রনিকল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'দেভারা'জুনিয়র এনটিআরপ্রকাশ রাজসাইফ আলী খান
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT