চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ০১, মে ২০২৫
বিনোদন
A A
আধুনিক পোশাক পরা নারী ফ্যাশনেবল লুক দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১২ সালের একটি মামলায় সাক্ষী হিসেবে হাজির না হলে মালাইকা অরোরার বিরুদ্ধে জারি হতে পারে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। বলিউডের এই তারকা অভিনেত্রীর বিরুদ্ধে এমন সতর্কবার্তাই দিলো মুম্বাই আদালত।

মুম্বাইয়ের এক আদালত অভিনেত্রী মালাইকা অরোরাকে ২০১২ সালের মামলায় সাক্ষী হিসেবে হাজির হওয়ার জন্য শেষ সুযোগ দিয়েছে। আদালত জানিয়েছে, তিনি যদি আগামী শুনানিতে আদালতে না আসেন, তবে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

এর আগে ২৯ এপ্রিলের শুনানিতে তিনি আদালতে হাজির হননি, যদিও তার আইনজীবী উপস্থিত ছিলেন। আদালতের প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার মন্তব্য করেছেন, অরোরা ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়া এড়িয়ে যাচ্ছেন।

কোন ঘটনায় এমন সতর্কবার্তার সম্মুখিন মালাইকা? ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে সাইফ আলীর সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। ছিলেন কারিশমা, কারিনারা। তাদের সাথে সেখানে ছিলেন মালাইকাও। সেখানেই গণ্ডোগোল বাঁধে। ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বচসায় জড়ান সাইফ আলী খান। সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ সাইফ ওই ব্যবসায়ীকে আক্রমণ করেন, ওই ব্যক্তিকে মেরে নাক ভেঙে দেন। এরই প্রেক্ষিতে ইকবাল সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে ব্যবসায়ী ইকবাল মীর শর্মা কর্তৃক দায়ের করা অভিযোগের পর সাইফ আলী খান এবং অন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনজনকেই জামিনে মুক্তি দেওয়া হয়।

যদিও সাইফ এই অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছেন। তিনি দাবি করেছেন শর্মা নারীদের উদ্দেশ্যে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

Reneta

এই মামলায় সাক্ষী হিসেবে মালাইকা অরোরাকে বার বার সমন জারি করেও উপস্থিত করাতে পারেনি আদালত। এরআগে ফেব্রুয়ারি ও এপ্রিলের শুরুতেও তাকে আদালতে ডাকা হয়েছিলো। উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে তখন জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারি দেয় আদালত। কিন্তু এবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার হুঁশিয়ারি দিল।

এ মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামি ৯ জুলাই। দেখা যাক, এদিন মালাইকা আদালতে উপস্থিত হন কিনা! –বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডমামলামালাইকা অরোরাসাইফ আলী খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬

নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি, পুরোনো দুর্নীতির বাস্তবতা

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিজিটাল অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইনের সংশোধন জরুরি

আগস্ট ১, ২০২৬

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা ২৪ লাখের বেশি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT