চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরায় পাললিক পাঠশালার নতুন শাখা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১১, জুন ২০২২
বিনোদন
A A

শিশুদের নিয়ে শিল্প-সংস্কৃতির নানান বিষয়ের মধ্য দিয়ে মানবিক মানুষ হয়ে ওঠার সাধনা চর্চাকেন্দ্র বলা হয় পাললিক পাঠশালাকে। আনুষ্ঠানিকভাবে রাজধানীর উত্তরায় যার তৃতীয় শাখা যাত্রা করলো।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ জুন) রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের ৪৬ নম্বর বাড়িতে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল পাললিক পাঠশালা সংস্কৃতি চর্চাকেন্দ্র, উত্তরা শাখার। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাবুব আমিন মিঠু।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, ২০১৯ সালে রাজধানীর খিলগাঁওতে যাত্রা শুরু হয় পাললিক পাঠশালার। এরপরে ২০২১ সালে ঢাকার বাইরে ফরিদপুরে দ্বিতীয় শাখা শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবার উত্তরাতে তৃতীয় শাখা যাত্রা করলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরাতে ডে-কেয়ার কিডস সেকেন্ড হোম-এর সাথে যৌথভাবে কাজ করবে পাললিক পাঠশালা। এখানে সপ্তাহে ৬দিন ডে-কেয়ার সেবা এবং দুই দিন সংস্কৃতি চর্চাকেন্দ্রের সেবা পাওয়া যাবে।

প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব আমিন মিঠু বলেন, শিশুদের নিয়ে এধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড করে যাওয়া খুবই দরকার। তিনি বলেন, জঙ্গীবাদ মৌলবাদের যারা চর্চা করে তারা কিন্তু তাদের চিন্তাধারাকে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। আমাদেরও তাই ব্যাপকভাবে সংস্কৃতি চর্চা এবং সৃজনশীলতার চর্চাকে ছড়িয়ে দিতে কাজ করতে হবে।

পাললিক পাঠশালার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শোয়েব বলেন, পাললিক পাঠশালায় আমরা শিশু, শিক্ষাকর্মী এবং অভিভাবকরা সবাই মিলে একসাথে মানুষ হওয়া শিখি। তিনি জানান, গান, নাচ, ছবি আঁকা, আবৃত্তি, অভিনয় ইত্যাদি বিষয়ের পাশাপাশি একসাথে সবাই মিলে খাওয়া, ঘুরতে যাওয়া, প্রকৃতির সাথে সম্পর্ক গড়ে তোলার মতো বিষয়গুলির চর্চাও করা হয় পাললিক পাঠশালায়।

Reneta

পাললিক পাঠশালার প্রশাসনিক কর্মকর্তা রীমা দাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পাঠশালার চারু ও কারু কলার শিক্ষক কামরুজ্জামান কাজি, নাচের শিক্ষক মঞ্জু কসটা, কিডস সেকেন্ড হোমের পক্ষে গোলাম সাগর, উত্তরার অভিভাবক ও বাসিন্দাদের পক্ষে সঙ্গীত শিল্পী ইরতিয়াজ আহমেদ রতন এবং মাহবুবুর রহমান রনি প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তরাজঙ্গীবাদপাললিক পাঠশালারাজধানীশিশুসংস্কৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার

মে ১৩, ২০২৬

গাড়ি চাপায় নবজাতকের মৃত্যু

মে ১৩, ২০২৬

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল ৮ শিশুর

মে ১৩, ২০২৬

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT