চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ধূমপান কমাতে সিগারেটে কার্যকর করারোপের এখনই সময়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, স্বাস্থ্য
A A
সিগারেটের কর বৃদ্ধি নিয়ে আলোচনা করছে বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিগারেটের দাম উল্লেখযোগ্য মাত্রায় বাড়িয়ে তার ওপর কার্যকর হারে কর বৃদ্ধি এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার কমিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে প্রমাণিত। তবে বাংলাদেশে সিগারেটে কার্যকর করারোপ না হওয়ায় এখনও দেশের ১৫ বছর বা তদুর্ধ্ব বয়সী নাগরিকদের মধ্যে ১৫ শতাংশের বেশি ধূমপান করছেন। দেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সিগারেটে করারোপের গতানুগতিকতা থেকে বেরিয়ে এসে কার্যকর করারোপের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘সিগারেটে কার্যকর করারোপ’ শীর্ষক সেমিনারে এমন আলোচনা করেন অংশগ্রহণকারীরা। ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই সেমিনারে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান।

বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. এস. এম. জুলফিকার আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজানা করিম, এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন তামাক-বিরোধী নাগরিক সংগঠনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গবেষকবৃন্দ। সেমিনারের প্রেক্ষাপট পত্র উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী।

প্রেক্ষাপট পত্র উপস্থাপনকালে আব্দুল্লাহ নাদভী বলেন, সিগারেটে কার্যকর করারোপ নিশ্চিত না করায় একদিকে নাগরিকদের স্বাস্থ্যগত ক্ষতির পরিমাণ বাড়ছে, অন্যদিকে- প্রতি বছর গড়ে ৬ হাজার ৬ শত কোটি টাকার মতো রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

বাংলাদেশে বিশ্বের অধিকাংশ দেশের তুলনায় সস্তায় সিগারেট পাওয়া যায় উল্লেখ করে ড. শিমুল বলেন, সিগারেটের ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনার সবচেয়ে ব্যয়সাশ্রয়ী পদ্ধতি হলো এই ক্ষতিকারক পণ্যগুলোর দাম বেশি করে বাড়িয়ে তার ওপর কার্যকর হারে করারোপ। কিশোর-তরুণদের মধ্যে ধূমপান শুরু করা ঠেকানোর জন্য জাতীয় বাজেটে সিগারেটের দাম বেশি করে বাড়ানো একান্ত জরুরি বলে মত দেন ড. নাজমুল।

ড. সুজানা করিম বলেন, তামাকবিরোধী সংগঠনগুলো বেশ কয়েক বছর ধরে সিগারেটে কার্যকর করারোপের প্রয়োজনীয়তা জনপরিসরে তুলে ধরার পরও এক্ষেত্রে অগ্রগতি না হওয়ার পেছনে প্রভাবশালী মহলের হাত রয়েছে।

Reneta

প্রধান অতিথির বক্তব্যে ড. মুস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আদায়ের জন্য তামাক কোম্পানির ওপর নির্ভরশীলতা কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে উদ্যোগী হতে হবে। এছাড়াও তিনি সিগারেটের খুচরা মূল্যের ওপর শতাংশ হিসেবে করারোপের পরিবর্তে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা হলে সরকারের কর আয় বৃদ্ধি ও সিগারেট কোম্পানির কর ফাঁকির সুযাগ কমবে বলে মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে ড. এস. এম. জুলফিকার আলী সাম্প্রতিক অর্থবছরগুলোতে মাথাপিছু আয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির তুলনায় সিগারেটের দাম যথেষ্ট না বাড়ানোর সমালোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করে উন্নয়ন সমন্বয়ের হেড অফ প্রোগ্রামস শাহীন উল আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধূমপানসিগারেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT