চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য সেবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
নগরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে দলিল তথ্য সেবা নম্বরের তালিকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন ঘরে বসে ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য সেবা। জমি রেজিস্ট্রেশনের পর দলিলের নকলসহ মূল দলিল সংক্রান্ত তথ্য পেতে ভোগান্তি লাঘবে এই সেবা চালু করেছে নিবন্ধন অধিদপ্তর।

প্রাথমিকভাবে ঢাকা জেলার সব সাবরেজিস্ট্রি অফিস এই সেবাটি চালু করেছে। জমি রেজিস্ট্রেশনের পর দলিলের কপি পেতে বা তার তথ্য জানতে দূরদূরান্ত থেকে মানুষকে রেজিস্ট্রি অফিসে আসতে হয়। এ ভোগান্তি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সেবাটি চালু করা হয়েছে। ফলে এখন সেবা প্রত্যাশীরা ঘরে বসে ফোন করে তার দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

এই লক্ষ্যে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলো জমি রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে দলিল গ্রহীতাকে দেওয়া রসিদের ওপর একটি ফোন নম্বর দিচ্ছে। জমির ক্রেতা যেকোন সময় এই নম্বরে ফোন করে দলিল সরবরাহের সময় জানতে পারবেন। রেজিস্ট্রারের কার্যালয়সহ ঢাকা জেলাধীন ২৩টি সাবরেজিস্ট্রি অফিস থেকে কোন কর্মচারী এই ফোনকল রিসিভ করবেন তার নাম, পদবি ও ফোন নম্বরসহ একটি চিঠি ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনবান্ধব রেজিস্ট্রি সেবা নিশ্চিত করতে জমি রেজিস্ট্রেশনের ১১৫ বছরের ইতিহাসে এই বছরই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমি রেজিস্ট্রেশনদলিলদলিল সংক্রান্ত তথ্য সেবাসাবরেজিস্ট্রি অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT