চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
১১:২৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

​আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি কিংবা পুলিশের হাতে সোপর্দ করার প্রথাগত পথে গেলেন না তারা। বরং অপরাধীকে অনুশোচনার সুযোগ দিতে বেছে নিলেন এক ব্যতিক্রমী ‘সংশোধনমূলক’ ব্যবস্থা।

চুরির দায়ে অভিযুক্ত এক যুবককে দিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে অনন্য মানবিকতার নজির স্থাপন করলেন ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগর মন্দির পাড়া এলাকার বাসিন্দারা।
​
গত বুধবার (১ এপ্রিল) বিকালে মন্দির পাড়া মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মাসুদ (৩০) নামে এক যুবক এক ব্যক্তির বাইসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন। মুহূর্তের মধ্যে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়। উত্তেজিত কেউ কেউ মারধরের চেষ্টা করলেও এলাকার সচেতন ব্যক্তিরা তাতে বাধা দেন।
​
আটক যুবককে প্রথমে বেঁধে রাখা হলেও পরবর্তীতে তার শাস্তির বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। এলাকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সিদ্ধান্ত নেন, তাকে দিয়ে এলাকার প্রধান সড়ক পরিষ্কার করানো হবে। এই সিদ্ধান্তে মাসুদও রাজি হন এবং নতমস্তকে প্রায় এক কিলোমিটার রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন।
​
এ ঘটনায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান এই উদ্যোগকে হাজী মোহাম্মদ মহসিনের মহানুভবতার সঙ্গে তুলনা করে বলেন, ‘‘দানবীর মহসিন চোরকে সাজা না দিয়ে তার অভাব দূর করেছিলেন। আজকের এই উদ্যোগ প্রমাণ করে সমাজপতিদের ইতিবাচক মনোভাবই সমাজকে বদলে দিতে পারে।’’

​সমাজকর্মী অ্যাডভোকেট মৌসুমী রহমান ও শিক্ষাবিদ অধ্যাপক মনতোষ কুমার দে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের শাস্তি অপরাধীকে সামাজিকভাবে হেয় না করে বরং নিজের ভুল বোঝার সুযোগ করে দেয়। এতে অপরাধ প্রবণতা হ্রাসের সম্ভাবনা তৈরি হয়।

​স্কুল শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘‘বিচার ও মানবিকতার এমন সহাবস্থান সুস্থ সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি।’’

Reneta

দেশে যখন বিচারহীনতা ও মবসন্ত্রাসের খবর নিয়মিত শিরোনাম হচ্ছে, তখন ঠাকুরগাঁওয়ের এই ঘটনা সামাজিক শৃঙ্খলার এক নতুন পথ দেখাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিপূর্ব গোয়ালপাড়ামন্দির পাড়ামানবিক শাস্তিসংশোধনমূলক ব্যবস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT