চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরে ‘চড়কাণ্ড’, মুখ খুললেন নোরা ফাতেহি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২২
বিনোদন
A A

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ঘুরে গেছেন বলিউডের ‘আইটেম গার্ল’ খ্যাত তারকা নোরা ফাতেহি। তবে বাংলাদেশ সফর শেষ করে ফিরলেও তাকে নিয়ে আলোচনা এখনও শেষ হয়নি।

এটি ছিল নোরার দ্বিতীয়বারের মত ঢাকা সফর। এবার তিনি বলে গেছেন, সুযোগ হলে আবারও ঢাকায় আসবেন। তবে তার প্রথমবারের বাংলাদেশ সফর তেমন সুখকর ছিল না। মূলত প্রথমবার বাংলাদেশ সফরে তার সঙ্গে ‘চড়কাণ্ড’ ঘটেছিল! সম্প্রতি যে তথ্য নিজেই ফাঁস করলেন এই অভিনেত্রী।

জনপ্রিয় টিভি অনুষ্ঠান কপিল শর্মা শোয়ে নিজের আসন্ন সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারণায় হাজির হয়েছিলেন নোরা ফাতেহি। সেখানে এই তিক্ত ঘটনা শেয়ার করেন ‘দিলবার’ গার্ল।

নোরা জানান, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল। যার কারণে প্রথমে আমি তাকে থাপ্পড় মারি এবং সেও আমাকে পাল্টা চড় মারে। আমি তাকে পুনরায় থাপ্পড় মারলে সে আমার চুল টেনে ধরে। এরপর আমাদের মধ্যে বড় ধরনের ঝগড়া লেগে যায়। পরে পরিচালক এসে সেই ঝগড়া থামান।’

যদিও কবে, কখন, কোন অভিনেতার সঙ্গে এমন কাণ্ড ঘটেছিল, তা অবশ্য পরিষ্কার করেননি নোরা ফাতেহি।

ধারণা করা হচ্ছে, ঘটনাটি ৮ বছর আগের। ২০১৪ সালে ‘রোর: টাইগারস অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন নোরা ফাতেহি। সেই সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছিলেন নোরাসহ পুরো টিম। সেই সিনেমার শুটিং সেটেই এই ঘটনা ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে।

Reneta

সূত্র: ইন্ডিয়া টিভি নিউজ ডটকম 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কপিল শর্মাচড়কাণ্ডঢাকানোরা ফাতেহিবাংলাদেশরোরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

জুন ২০, ২০২৬

রাফিনহার চোট কতটা গুরুতর, পরের ম্যাচে খেলতে পারবেন?

জুন ২০, ২০২৬

সাংহাইয়ে যে পুরস্কার জিতল ‘সাঁকোটা দুলছে’

জুন ২০, ২০২৬

অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT