বাংলাদেশ

বনানী কবরস্থানে দাফন করা হবে নূরউদ্দিন মাহমুদ কামালকে

নূরউদ্দিন মাহমুদ কামাল এর ছবি, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নূরউদ্দিন মাহমুদ কামাল এর একটি ছবি, তিনি একজন বাংলাদেশি ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব ও পিডিবির চেয়ারম্যান নূরউদ্দিন মাহমুদ কামাল এর জানাজার নামাজ আসরের পর গুলশান আজাদ মসজিদে হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি বিমান বাহিনীর সাবেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনের বড় ভাই।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরে অংশ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামাল। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীর প্রশংসাপত্রপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা।

বিষয়:নূরউদ্দিন মাহমুদ কামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…