বাংলাদেশ

বনানী কবরস্থানে নূরউদ্দিন মাহমুদ কামালের দাফন সম্পন্ন

নূরউদ্দিন মাহমুদ কামালের ছবি, দাফনের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানী কবরস্থানে নূরউদ্দিন মাহমুদ কামালের দাফন সম্পন্ন, শোকের ছায়া চারদিকে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুলশান আজাদ মসজিদে বীর মুক্তিযোদ্ধা, সাবেক অতিরিক্ত সচিব ও পিডিবি’র চেয়ারম্যান নূরউদ্দিন মাহমুদ কামালের নামাজে  জানাজার পর গার্ড অব অনার দেওয়া হয়। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

গত শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি বিমান বাহিনীর সাবেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম এবং ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনের বড় ভাই।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরে অংশ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন মাহমুদ কামাল। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানীর প্রশংসাপত্রপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা।

বিষয়:নূরউদ্দিন মাহমুদ কামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…