ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির নেতারা।
রোববার (২৮ ডিসেম্বর) দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেম দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির নেতৃত্বে নেতাকর্মীরা এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছ থেকে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, সহ-সভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা, আনিসুল হক বাদশা, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মহিউদ্দীন মন্ডল বকুল, বিএনপি নেতা ও দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিকসহ দলীয় নেতা-কর্মীরা।







