আন্তর্জাতিক

ফিলিস্তিনে প্রায় সাড়ে ৩ কোটি টাকার অনুদান দিচ্ছেন মালালা

মালালা ফিলিস্তিনে অনুদানের ঘোষণা দেন, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালালা ফিলিস্তিনে প্রায় সাড়ে ৩ কোটি টাকার অনুদান দিচ্ছেন, ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজার হাসপাতালে বোমা হামলায় ৫০০ জনের মৃত্যুর ঘটনায় একটি ভিডিও বার্তায় তীব্র নিন্দা জানিয়ে ঐ অঞ্চলে ৩ লাখ ডলার বা প্রায় সাড়ে ৩ কোটি টাকা অনুদান প্রদান করার কথা জানিয়েছেন নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ১৮ অক্টোবর বুধবার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই জানান, তিনি ফিলিস্তিনিদের সাহায্যকারী তিনটি দাতব্য সংস্থাকে ৩ লাখ ডলার বা প্রায় সাড়ে ৩ কোটি টাকা অনুদান প্রদান করছেন।

ইউসুফজাই একটি ভিডিও বার্তায় বলেছেন, গাজার আল-আহলি হাসপাতালে বোমা হামলা দেখে আমি আতঙ্কিত, দ্ব্যর্থহীনভাবে এর নিন্দা করছি। আমি ইসরায়েলি সরকারকে গাজায় মানবিক সাহায্যের অনুমতি দেওয়ার জন্য এবং যুদ্ধবিরতির আহ্বান জানাই। হামলার শিকার ফিলিস্তিনিদের সাহায্যকারী তিনটি দাতব্য সংস্থাকে আমি ৩ লাখ ডলার দিচ্ছি।

মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আরব হাসপাতালে, হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। ফিলিস্তিন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে গাজায় যে কয়টি ইসরায়েলি বোমা হামলা হয়েছে তার মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ।

তবে ইসরায়েল এই হামলার দায় অস্বীকার করে দাবি করেছে, হামাসের রকেটই হাসপাতালে বিস্ফোরণটি ঘটিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রও ইসরায়েলের এই দাবিকে সমর্থন করেছে।

বিষয়:গাজা ফিলিস্তিন মালালা ইউসুফজাই হাসপাতালে বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…