স্কুলছাত্রী অদিতাকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, রনির স্বীকারোক্তি
অদিতার ছবি, যা স্কুলছাত্রী হত্যার ঘটনায় সংযুক্ত, বাংলায় সংবাদ ও প্রতিবেদন জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে স্কুল ছাত্রী তাসমিয়া হোসেন অদিতা হত্যার প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুলছাত্রী অদিতা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেন। নিহত স্কুলছাত্রীর মা অভিযোগ করেছেন, বখাটেদের উৎপাত শুরু হলে পৌর মেয়রসহ অনেকের কাছে বিচার দিয়েও বিচার পাননি। সেজন্যই বখাটেরা অদিতাকে খুন করার সাহস পেয়েছে। এখন খুনিদের কঠোর সাজার পাশাপাশি আরেক মেয়ের নিরাপত্তা চেয়েছেন তিনি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






