জনপদ

ঈদযাত্রায় যানবাহনের চাপ নেই উত্তরের পথে, অতিরিক্ত ভাড়া আদায়

টোল প্লাজায় যানবাহনের চাপ নেই, ট্রাক ও বাসগুলো অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

টোল প্লাজায় যানবাহনের চাপ কম, ট্রাক ও বাসগুলো অপেক্ষমাণ, ঈদযাত্রায় যানবাহনের চাপ নেই উত্তরের পথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রায় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে যানবাহনের চাপ নেই। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা।

কয়েক ঘন্টা দাঁড়িয়ে থেকেও গণপরিবহন পাচ্ছে না যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের নগরজলফৈ, রাবনা ও এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ঘরমুখো মানুষের কিছুটা চাপ দেখা গেছে।

ঢাকা থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোর সিট খালি না থাকার সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। উত্তরের ঘরমুখো মানুষ বলছে, সুযোগ বুঝে ৩০০ টাকার ভাড়া ৬০০ টাকার বেশি আদায় করা হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ নেই বলছেন তারা।

এখন পর্যন্ত মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকলেও বিকালের পর চাপ বাড়তে পারে বলে জানান কালিহাতীর সার্কেল পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ৩৫ ঘন্টায় ৪৭ হাজারের অধিক যানবাহন পাড়াপাড় হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ৫৯০ টাকা।

বিষয়:অতিরিক্ত ভাড়া আদায় ঈদযাত্রা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…