চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

ত্রয়োদশ নির্বাচনে বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, রাজশাহীতে কোনো ধরনের সন্ত্রাস, কিশোর গ্যাং, দখলবাজ, ভূমিদস্যু কিংবা চাঁদাবাজের আস্তানা থাকতে দেওয়া হবে না।

সোমবার ২ ফেব্রুয়ারি তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে তিনি একথা জানান।

এর আগে রাজশাহীর প্রবাসী সায়েমুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভুঁইফোড় সংগঠনের পরিচয়ধারী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তার পরিবারের মালিকানাধীন একটি ভবন অবৈধভাবে দখলের অভিযোগ তুলে ধরেন।

বিষয়টি রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু-এর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ভবনে টাঙানো ভুঁইফোড় সংগঠনের ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন এবং ভবনটি দখলমুক্ত করেন।

এ সময় তিনি উপস্থিত বাসিন্দা ও সাংবাদিকদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলেন, তিনি দল-মত নির্বিশেষে সকল সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানান।

মিনু জানান, ভুক্তভোগীর প্রকাশিত বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তথাকথিত রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে ভবনটি দখল করে রাখা হয়, নিয়মিত ভাড়া ও বিল পরিশোধ করা হয় না এবং ভবন ছাড়ার নোটিশ প্রদান করা হলেও প্রভাবশালী পরিচয়ধারী ভাড়াটিয়ারা কোনো সাড়া দেয়নি।

Reneta

মিজানুর রহমান মিনু ভবন মালিকের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং রাজশাহীর কোথাও যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে নিজের কঠোর অবস্থানের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দুষ্কৃতিকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন এবং প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের আরও তৎপর ও কঠোর ভূমিকা পালনের জন্য দৃষ্টি আকর্ষণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬বিএনপিমিজানুর রহমান মিনুরাজশাহী-২ আসন
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT