রাজনীতি

গণতন্ত্র ছাড়া কোন ব্যবস্থাই টেকসই হবে না: খালেদা জিয়া

খালেদা জিয়া গণতন্ত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গণতন্ত্র ছাড়া কোন ব্যবস্থাই টেকসই হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে খালেদা জিয়া দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন বলে সাংবাদিকদের জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আস্থার প্রতি অটল। তিনি বিশ্বাস করেন, গণতন্ত্র ছাড়া কোন ব্যবস্থাই টেকসই হবে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিষয়:খালেদা জিয়া গণতন্ত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…