বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ সংগঠনের যৌথ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম গুম হওয়া পরিবারের শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। আমরা ক্ষমতায় গেলে এই শিশুদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করবো।
মির্জা ফখরুল বলেন, গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার।








