চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতি প্রশ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ‘কড়া জবাব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক
A A

যুদ্ধ যেমন চলছে, তেমনই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, যুদ্ধবিরতির কোন প্রশ্নই আসে না। যুদ্ধবিরতি ঘোষণা করলে হামাসের কাছে ইসরায়েল আত্মসমর্পণ করছে বলে মনে হবে।

আল জাজিরা জানিয়েছে, গতকাল (৩০ অক্টোবর) স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় একটি বিশেষ প্রেস ব্রিফিং-এ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেশ প্রতিবাদি কণ্ঠে একথা বলেন। যুদ্ধবিরতি ছাড়াও তিনি তার পদত্যাগের আহ্বান এবং বেসামরিক স্থানে ইসরায়েলের হামলার সমালোচনা প্রত্যাখ্যান করেছেন।

নেতানিয়াহু বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান ইতিবাচকভাবে অগ্রগতির দিকে যাচ্ছে। এই অবস্থায় যুদ্ধ থামানোর কোন প্রশ্নই আসে না। যুদ্ধবিরতি মানেই হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ করা। সন্ত্রাসবাদের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ করা। যা হতে পারে না। জয় লাভ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল।

গত ২৭ অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিপুল ভোটে যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে কোন প্রস্তাব গৃহীত হলে সব দেশকে তা মেনে নেওয়ার জন্য কোন আইনি বাধ্যবাধকতা নেই। তবে বিশ্বের অধিকাংশ দেশ এ পরিষদের সদস্য হওয়ায় গৃহীত প্রস্তাবগুলোর নৈতিক গুরুত্ব রয়েছে সারাবিশ্বে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলনেতানিয়াহুযুদ্ধবিরতিহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT