বিএনপি নির্বাচিত হলে রুল অফ ল, হিউম্যান রাইটস এবং সুশাসন নিশ্চিত করার চেষ্টা করবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সর্বোচ্চ দুই মেয়াদে প্রধানমন্ত্রীসহ ৩১ দফা সংস্কার প্রস্তাবের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি।







