জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২-৩টি আসনের লোভ দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনার সাধ্য কারও নেই। জুলাই পদযাত্রার ১২তম দিনে সাতক্ষীরার শহিদ আসিফ চত্বরে পথসভায় তিনি বলেন, একটি পক্ষ সংস্কার, বিচার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। তারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। সাতক্ষীরায় পদযাত্রা শেষে বাগেরহাটে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি।






